বহু প্রতীক্ষিত অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা! সেই বিষয়টি কী, সেখানে কী করা হয়?

Ram Mandir Inauguration: বাইশে জানুয়ারি দুপুরের মধ্যে অযোধ্যায় নবনির্মিত মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে। সেক্ষেত্রে প্রায় ৫০০ বছরের পুরনো আন্দোলনের একটা পরিসমাপ্তি হবে। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে রয়েছেন অন্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের মধ্যে রয়েছেন, দেশের আধ্যাত্মিক ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধি, আদিবাসী প্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠানটি দুপুর ১২.২০-তে শুরু হওয়ার কথা রয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের দেওয়া সময়সীমা অনুযায়ী দুপুর একটার মধ্যে এই অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী মোদী সমবেত জনগণের উদ্দেশে ভাষণ দেবেন। এবার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানটি ঠিক কী, তা একবার দেখে নেওয়া যাক।

Ram Mandir Inauguration

প্রাণ প্রতিষ্ঠা হল সরল জীবনের সঙ্গে একটি মূর্তিকে অভিহিত করা, বেদ-পুরান থেকে প্রাপ্ত জটিল আচার অনুষ্ঠানগুলির একটি সিরিজকে অন্তর্ভুক্ত করে, তার প্রত্যেকটিই অনন্য তাৎপর্য বহন করে। এর একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যায় হল শোভাযাত্রা, যেখানে মূর্তিকে নিয়ে মন্দিরের আশপাশে প্রদক্ষিণ করা হয়। এটি করার সঙ্গে সঙ্গে ঐশ্বরিক শক্তি ও ভক্তির দ্বারা প্রভাবিত হয়ে দর্শকদের ভক্তি সেখানে স্থানান্তরিত হয় বলে মনে করা হয়। এটি দেবতার প্রতিমায় রূপান্তরের সূচনাকে চিহ্নিত করে। এরপর মন্দিরে মূর্তির প্রত্যাবর্তনের পরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হয়।

প্রাণ প্রতিষ্ঠার আগে, মূর্তিটি একাধিক অধিবাসের মধ্য দিয়ে যায়, যেখানে এটি বিভিন্ন উপকরণের মধ্যে থাকে। অধিবাসের পরে মূর্তিটিকে অভিষেকের বিভিন্ন উপকরণ দিয়ে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয়। সেখানকার বৈচিত্র অনুষ্ঠানের মাত্রার ওপরে নির্ভর করে। কারও কারও মতে ১০৮ টি বিভিন্ন ধরনের উপকরণ, যেমন পঞ্চামৃত, বিভিন্ন সুগন্ধী ফুল ও পাতার নির্যাসযুক্ত জল, গরুর সিংয়ে ঢেলে দেওয়া জল ও আখের রস থাকতে পারে।

এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হল নেত্রমিলন অর্থাৎ দেবতার চোখ খোলা। যা এই প্রক্রিয়ায় চূড়ান্ত ধাপ। এক্ষেত্রে দেবতার চোখের চারপাশে অঞ্জন লাগানো একটি সোনার সুঁচ ব্যবহার করা হয়। যা দেবতার প্রথম দৃষ্টির অপ্রতিরোধ্য উজ্জ্বলতা এড়াতে পিছনে থেকে ব্যবহার করা হয়।

এদিনের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ভারতীয় আধ্যাত্মিকতা, ধর্ম, সম্প্রদায়, উপাসনার পদ্ধতি, ১৫০ টি ঐতিহ্য, মহামণ্ডলেশ্বর, মণ্ডলেশ্বর, শ্রীহন্ত, মহন্ত, নাগা-সহ ৫০ টির বেশি আদিবাসী, গিরিবাসী, তত্ত্ববাসী, দ্বীপবাসী আদিবাসীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো পাহাড়, বন, উপকূলীয় অঞ্চল, দ্বীপ ইত্যাদির বাসিন্দারা এক জায়গায় এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শেষের পর সব সাক্ষী বিষিট্ ব্যক্তিদের দর্শন দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+