বিজেপি বিরোধী এই সরকার 'রাম পুজো' নিষিদ্ধ করেছে! রাম মন্দির উদ্বোধনের আগে বিস্ফোরক নির্মলা সীতারমন
Ram Mandir Inauguration: তামিলনাড়ু সরকার সোমবার অযোধ্যা রাম মন্দিরের সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে। এদিন নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছেন, হিন্দু ধর্মীয় ও চ্যারিটেবল এন্ডাওমেন্টসকে নির্দেশ দেওয়া হয়েছে শ্রী রামের নামে কোনও পুজো বা প্রসাদ না করতে।
পাশাপাশি তিনি আরও বলেছেন, পুলিশ মন্দিরগুলিকে ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত কোনও অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত করছে। তাঁর অভিযোগ পুলিশ সংগঠকদের হুমকি দিয়েছে, তারা প্যান্ডেল ছিঁড়ে ফেলবে। তিনি এই কাজকে হিন্দু বিরোধী বলে বর্ণনা করে, তীব্র নিন্দা করেছেন।

তামিলনাড়ুতে ভগবান রামের দুশোর বেশি মন্দির রয়েছে। রাজ্য সরকার পরিচালিক মন্দিরগুলিতে রামের কোনও পুজো কিংবা ভজনের অনুমতি নেই। এমন কী মন্দিরে প্রসাদ ও অন্নদানম বিলিরও অনুমতি নেই। নির্মলা সীতারমনের অভিযোগ, পুলিশ ওইসব মন্দিরগুলিকে অনুষ্ঠান আয়োজনে বাধা দিয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে আরও উল্লেখ করেছেন, অযোধ্যার অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের ওপরে নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিতে গিয়ে আইনশৃঙ্খলার সমস্যার কথা উল্লেখ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, তামনিলনাড়ু সরকারের এই দাবি বিভ্রান্তিমূলক। কেননা অযোধ্যার রায়ের দিন সেখানে কোনও আইনশৃঙ্খলার সমস্যা ছিল না। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী যেদিন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেদিও কোনও সমস্যা ছিল না।
TN govt has banned watching live telecast of #AyodhaRamMandir programmes of 22 Jan 24. In TN there are over 200 temples for Shri Ram. In HR&CE managed temples no puja/bhajan/prasadam/annadanam in the name of Shri Ram is allowed. Police are stopping privately held temples also… pic.twitter.com/G3tNuO97xS
— Nirmala Sitharaman (@nsitharaman) January 21, 2024
নির্মলা সীতারমনের এই দাবিকে উড়িয়ে দিয়েছেনস ধর্মীয় মন্ত্রী শেখর বাবু। তিনি দাবি করেছেন, সালেমে অনুষ্ঠিত ডিএমকের যুব সম্মেলনকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে। সরকারের তরফে তামিলনাড়ুর কোনও মন্দিরে রামের নামে পুজো করতে কিংবা প্রসাদ বিতরণের ওপরে কোনও বিধিনিষেদ আরোপ করা হয়নি। তিনি এব্যাপারে অসত্য ও উদ্দেশ্যমূলক মিথ্যা বার্তা ছড়ানোর অভিযোগ করেছেন।
অন্যদিকে এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর ধনুশকোডির কাছে যেখানে রাম সেতু তৈরি হয়েছিল, সেই আরিচাল মুনাই পরিদর্শন করেন এবং অনুলোম বিলোম অনুশীলন করেন। কথিত রয়েছে ভগবান রাম ধনুশকোডি থেকে রাবণকে পরাজিত করার ব্রত নিয়েছিলেন।
ধনুশকোডির শ্রী কোথান্দারাম স্বামী মন্দিরে পুজো করেন প্রধানমন্ত্রী মোদী। কোথান্দারাম নামের অর্থ ধনুকের সঙ্গে রাম। এখানে বিশ্বাস করা হয় রাবণের ভাই বিভীষণ এখানে প্রথমে ভগবান রামের সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁর কাছে আশ্রয় চেয়েছিলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications