মন্দির ঘুরে দেখলেন রামলালা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেশ! কেমন হল সেই অনুষ্ঠান

Ram Mandir Inauguration: রামলালার প্রাণ প্রতিষ্ঠার বাকি আর মাত্র পাঁচদিন! ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের আচার-অনুষ্ঠান। গোটা অযোধ্যা রামময় হয়ে গিয়েছে। সর্বত্র রামের নামে স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে এদিন রামলালার মূর্তি নিয়ে রামমন্দিরের পরিক্রমা করেন ট্রাস্টের সদস্যরা।

তবে রামলালার যে মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করা হবে তা এখনও পৌছয়নি। ভারী এবং অনেক বড় হওয়ার কারনে সেই মূর্তি নিয়ে পরিক্রমা করা সম্ভব হয়নি। তবে প্রতীকী মূর্তি নিয়ে এদিন পরিক্রমা অনুষ্ঠিত হয়। যা একেবারে রূপো দিয়ে তৈরি করা হয়েছে।

Ram Mandir Inauguration:

রাম লালার সেই প্রতীকী মূর্তির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা (Ram Mandir Inauguration) সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পরে একটি ট্রাকে করে রামলালার মূর্তি বের করা হয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে আচার-অনুষ্ঠানের পর্ব শুরু হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অর্থাৎ বুধবার সরযূ নদীর তটরেখায় 'কলশ পুজন' করা হয়। সেখানে মুখ্য যজমান উপস্থিত ছিলেন।

মন্দির ট্রাস্টের মহাসচিব চপত রায় বলেন, এই আচার-অনুষ্ঠান (Ram Mandir Inauguration) আগামী ২১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে। অনুষ্ঠানের দিন অর্থাৎ ২২ জানুয়ারি রামলালার মূর্তির পবিত্রতা সম্পর্কিত ন্যূনতম প্রয়োজনীয় আচারগুলি করা হবে বলে জানিয়েছেন ওই মহাসচিব। এই আচার অনুষ্ঠানে অংশ নিয়েছেন অযোধ্যার মহিলারাও।

আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা (Ram Mandir Inauguration) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও আজ বুধবার থেকে কঠোর ব্রত শুরু করবেন। জানা গিয়েছে, ব্রত মেনে আজ থেকে একবেলা খাবেন প্রধানমন্ত্রী। শোবেন না বিছানায়, শুতে হবে মাটিতে শোবেন। আজ কর্নাটকের মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী মোদী। কর্নাটকের এই গুরুবায়ু মন্দিরে পুজো দিয়েই এই ব্রত শুরু করেছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা (Ram Mandir Inauguration) উপলক্ষে একেবারে সাজো সাজো রব অযোধ্যা জুড়ে। সকালেই মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবে প্রধানমন্ত্রী। তবে ১২ টা ২০ থেকে শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার কাজ। অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে পারেন তিনি।

তবে পুজোয় বসার সময় আরও বেশ কয়েকজন সেবায়ত তাঁর সঙ্গে থাকবে। অন্যদিকে ঐতিহাসিক এই অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৮০০০ অতিথি আসবেন বলে মনে করা হচ্ছে। তবে মন্দিরের গর্ভগৃহে ঢোকার অনুমতি সবার থাকবে না।

জানা গিয়েছে, ১২১ জন আচার্য অযোধ্যায় এই অনুষ্ঠান পরিচালনা করছেন। গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়ীয় আচার-অনুষ্ঠানের সমস্ত কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয় ও পরিচালনা করছেন। প্রধান আচার্য হবেন কাশীর লক্ষ্মীকান্ত দীক্ষিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+