Ram Mandir Inauguration: ২২ জানুয়ারি আসবেন না অয্যোধ্যায়! সন্ধ্যায় বাড়িতে জ্বালান 'রাম-জ্যোতি', বললেন মোদী

Ram Mandir Inauguration: আগামী ২২ জানুয়ারি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে গোটা বিশ্ব! রামলালার প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তার আগে আজ শনিবার অয্যোধ্যায় পা রাখেন তিনি। সেখানে নবনির্মিত রেলস্টেশন এবং বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি। আর এরপরেই সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর সেই সভা থেকে তাঁর মন্তব্য, আগামী ২২ জানুয়ারি সবাই অয্যোধ্যায় (Ram Mandir Inauguration) আসার চেষ্টা করবেন না! কিন্তু কেন? প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছর অপেক্ষা করেছেন, আর কিছুদিন অপেক্ষা করে নিন। শীঘ্রই আপনার সামনে বিশাল রাম মন্দির হবে।

Ram Mandir Inauguration

  • Ram Mandir Inauguration: ঠিক কী বললেন প্রধানমন্ত্রী?

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্ব আগামী ২২ জানুয়ারি ঐতিহাসিক মুহূর্তের (Ram Mandir Inauguration) জন্যে অপেক্ষা করছে। অযোধ্যাবাসীর উন্মাদনা-আবেগ অনেক বেশি। তবে আগামী ২২ জানুয়ারি দেশের প্রত্যেক বাড়িতে যাতে রামজ্যোতি জ্বালানো হয় সেই আবেদন রাখেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ২২ জানুয়ারি সন্ধ্যায় গোটা দেশে যাতে দীপাবলি পালন করা হয় সেই আবেদনও রাখেনও। আলোয় উজ্জবল হবে গোটা দেশ।

তবে সেদিন সবাই যাতে অযোধ্যায় না আসেন সেই আবেদন রাখেন প্রধানমন্ত্রী। বলেন, রামলালর (Ram Mandir Inauguration) কোনও ধরনের অসুবিধা হোক আমরা কেউ চাই না। আর তাই সেদিন ঘরে থাকার কথাই বলেন।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কথায়, ভগবান শ্রী রামের বিশাল মন্দির নির্মাণের পর মানুষ স্বাভাবিক ভাবেই ভিড় জমাবেন। সবাই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চাইবেন সেটাই স্বাভাবিক। কিন্তু সেদিন সবার পক্ষে আসা সম্ভব নয়। আর তাই আগামী ২২ জানুয়ারি নিয়ম মেনে সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর অয্যোধ্যায় আসার কথা বলেন প্রধানমন্ত্রী।

শুধু তাই নয়, ঐতিহাসিক মুহূর্তের (Ram Mandir Inauguration) আয়োজন কয়েক বছর ধরে চলছে। আর তাতে কোনও ধরনের সমস্যা না হতে দেওয়াটা শ্রেয় বলে মনে করেন প্রধানমন্ত্রী। সেদিন কিছু মানুষকেই আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজন মিটে গেলে অর্থাৎ ২৩ তারিখের পর সুবিধা মতো মানুষকে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাতে অনেক সহজ হবে। প্রধানমন্ত্রীর কথায়, মন্দির কোথাও (Ram Mandir Inauguration) যাবে না। আগামী কয়েক বছর থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+