Ram Mandir Inauguration: ৫০০ বছরের অপেক্ষা শেষ, দিশা দেখাবে অযোধ্যা! 'রাম রাজ্যে' প্রধানমন্ত্রী

Ram Mandir Inauguration: গোটা বিশ্বকে দিশা দেখাবে অযোধ্যা। রাম রাজ্যে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছরের শুরুতেই উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। আগামী ২২ জা‌নুয়ারি ঐতিহাসিক রামমন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

হাতে এক মাসও সময় বাকি নেই, অযোধ্য জুড়ে এখন থেকেই যেন উৎসবের প্রস্তুতি। আর তার আগেই অযোধ্যা সফরে পৌঁছলেন প্রধানমন্ত্রী। আর সেখানে দাঁড়িয়ে তাঁর মন্তব্য, গোটা উত্তরপ্রদেশকে দিশা দেখাবে অযোধ্যা।

Ram Mandir Inauguration

একই সঙ্গে অয্যোধ্যাজুড়ে উন্নয়নে (Ram Mandir Inauguration) সে রাজ্যে মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে আয় বাড়াবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে এদিন একাধিক বিষয় তুলে আনেন তিনি। বলেন, অযোধ্যায় ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি গর্বিত বোধ করেন।

গত ৯ বছরে ভারতে বিশ্বমানের পরিকাঠামো এবং সংযোগের অভূতপূর্ব প্রসার ঘটেছে। রাম রাজ্য অযোধ্যাধামে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারাটা অন্তত গর্বের বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তাঁর বক্তব্যে অযোধ্যায় (Ram Mandir Inauguration) তৈরি হওয়া বিমানবন্দর এবং রেলস্টেশনের কথাও উঠে আসে। একই সঙ্গে বন্দে ভার‍ত এবং নয়া অমৃত ভারত ট্রেন কীভাবে গতি আনছে সে বিষয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর এই বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষা শেষ।

গোটা বিশ্ব আগামী ২২ জানুয়ারির ঐতিহাসিক মুহূর্তের জন্যে অপেক্ষা করছে। তবে আগামী ২২ জানুয়ারি সবাই যাতে না আসেন অয্যোধ্যায় সেই আবেদন করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আমরা কেউ চাই না রামের কষ্ট হোক।

কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে সেদিন। ফলে আগামী ২২ জানুয়ারী আনুষ্ঠানিক অনুষ্ঠান শেষ হয়ে গেলে, সুবিধামত সাধারণ মানুষকে অযোধ্যায় আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বলে রাখা প্রয়োজন, রাম মন্দিরকে কেন্দ্র করে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসাবে অযোধ্যাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সে লক্ষ্য নিয়েই এদিন ১৬ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করেন রোড শো=-ও। এমনকি দলিত পরিবারের বাড়িতে ঢুকেও চা খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+