শেষ মুহূর্তে 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানে অযোধ্যায় যাচ্ছেন না লালকৃষ্ণ আডবাণী! কেন জানেন?
Ram Mandir Inauguration: রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না লালকৃষ্ণ আডবাণী (LK Advani)। রাম মন্দির আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। ফলে এমন একটি ঐতিহাসিক দিনে লালকৃষ্ণ আডবাণীর উপস্থিতি ঘিরে একাধিক জল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অংশ নিতে পারছেন না বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
সকাল থেকে বেশ ঠাণ্ডা। কুয়াশায় ঘেরা দিল্লি সহ গোটা উত্তর ভারত। আর সেই ঠাণ্ডার কারনেই ঐতিহাসিক মুহূর্তের রাম নগরীতে আডবাণী আসছেন না বলেই খবর। রাম মন্দির প্রতিষ্ঠার (Ram Mandir Inauguration) দিনে লালকৃষ্ণ আডবাণী না আসার পরামর্শ দেওয়া হয়েছিল ট্রাস্টের তরফে।

ইতিমধ্যে তাঁর বয়স ৯৫। শারীরিক ভাবেও দুর্বল। ফলে অনুষ্ঠানের (Ram Mandir Inauguration) দিন বহু মানুষের ভিড় হতে পারে। আর তাতে বর্ষীয়ান এই নেতা অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। আর সেই আশঙ্কা থেকেই তাঁকে না আসার পরামর্শ দেওয়া হয়। যদিও বিজেপি তো বটেই, বিভিন্ন স্তর থেকে আডবাণীকে নিয়ে আসার দাবি ওঠে।
আর এর মধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা বলেন, রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) দিন উপস্থিত থাকবেন লালকৃষ্ণ আডবাণী (LK Advani)। ভিএইচপির তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছেন। এবং সেই আমন্ত্রণে বর্ষীয়ান এই রাজনীতিবিদ যোগ দেবেন বলেও জানিয়েছেন বলে দাবি করা হয়।
এমনকি এই আন্দোলনের আরও এক পথিকৃৎ মুরলী মনোহর জোশীকেও আমন্ত্রণ জানানো হয় বলে জানান ভিএইপি নেতা অলোক কুমার দাশ। আর এরপরেই যাবতীয় জল্পনা তৈরি হয়। আর এই জল্পনার মধ্যে আডবানী নিজেও অনুষ্ঠানে হাজির থাকার ইঙ্গিত দেন। বিশেষ এক পত্রিকায় রামমন্দির সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে প্রধানমন্ত্রীর প্রশংসা করে একটি বার্তা দেন লালকৃষ্ণ আডবানী।
একই সঙ্গে অনুষ্ঠানের (Ram Mandir Inauguration) দিন হাজির থাকার ব্যাপারেও একটি ইঙ্গিত দেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে খবর, শীতের কারনে অনুষ্ঠানে হাজিত থাকছেন না আডবানী। ঠাণ্ডা এবং শরীরের অবস্থা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
এমনকি মুরলী মনোহর জোশীও সম্ভবত রামমন্দিরের উদ্বোধনে যোগ দিচ্ছেন না বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সচিন সহ একাধিক নিমন্ত্রিত পৌঁছে গিয়েছেন রাম রাজ্যে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications