অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে PM মোদীর প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস নেতা
Ram Mandir Inauguration: ২০১৯-এর ৯ নভেম্বর অযোধ্যার রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে ২০২০-র শুরুতে মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই এদিন রাম মন্দিরের উদ্বোধন করবেন। বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপকে ভোট মুখী বললেও কংগ্রেসের কোনও কোনও নেতা প্রধানমন্ত্রীর জয়গান গেয়েছেন।
কর্নাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন ছুটি দিতে অস্বীকার করলেও খানিক চাপে পড়ে হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার ছুটি ঘোষণা করেছে। বিরোধী রাজ্যগুলির মধ্যে ছুটি দিয়েছে ঝাড়খণ্ড এবং দিল্লির সরকারও। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা তাৎপর্যপূর্ণ।

প্রবীণ কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেছেন, এটি সনাতনের শাসন ও রাম রাজ্য পুনঃ প্রতিষ্ঠার দিন। এই দিনটি এসেছে বহু শতাব্দীর সংগ্রাম ও হাজার হাজার মানুষের আত্মত্যাগের পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না থাকলে তা সম্ভব হত না বলে মন্তব্য করেছেন তিনি।
বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী বলেছেন, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার ঘটনাটি ভারতের জন্য গর্বের দিন। এদিনের অনুষ্ঠানকে তিনি রাম রাজ্যের সূচনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, তাঁর মন ভরে গিয়েছে। অন্যদিকে অযোধ্যায় উপস্থিত হয়ে প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে বলেছেন, সেখানে উপস্থিত থাকাটা একটি দুর্দনাত্ সুযোগ, ঐশ্বরিক সুযোগ।
#WATCH | Ayodhya, Uttar Pradesh | Congress leader Acharya Pramod Krishnam says, "This is the day of the rule of Sanatana and re-establishment of 'Ram Rajya'. This day has come after a struggle of centuries and sacrifices of thousands of people...I think this would not have been… pic.twitter.com/45cfxqe9ln
— ANI (@ANI) January 22, 2024
অযোধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এদিন আমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়েছেন, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান এবং গীতিকার প্রসূন যোশী। তিনি বলেছেন, ভগবান রামের কাছে নিজেকে উৎসর্গ করে যেন ভাগ্যবান হতে পারেন। বর্তমানে রামের আদর্শের খুব প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে বর্তমান বিশ্বে সংকটের মধ্যে রামের আদর্শ অনেক কিছুতে সাহায্য করতে পারে।












Click it and Unblock the Notifications