Ram Mandir Inauguration: রামমন্দির উদ্বোধন নিয়ে বিশেষ বৈঠকে শাহ-নাড্ডা, বাংলায় বিশেষ কর্মসুচি সুকান্তদের
Ram Mandir Inauguration: কাউন্টডাউন শুরু! আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। কার্যত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। আর সে উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বৈঠকে বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। লোকসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম বড় প্রচার অস্ত্র হতে চলেছে রামমন্দির।
ফলে মন্দিরের উদ্বোধনে (Ram Mandir Inauguration) কোনও ফাঁক রাখতে চাইছে না মোদী-শাহরা। অন্যদিকে বাংলাতেও শুরু হয়েছে বিশেষ কর্মসুচি। জানা গিয়েছে, আজ মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহ উপথিত থাকতে পারে বলে জানা গিয়েছে।

এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। বিশেষ করে প্রধানমন্ত্রীর হাত ধরে রামমন্দিরের উদ্বোধনকে (Ram Mandir Inauguration) প্রচারের মাধ্যমে দেশজুড়ে তুলতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। আর তা কীভাবে সম্ভব সে বিষয়েই এদিন আলোচনা হতে পারে।
ইতিমধ্যে রামমন্দির নির্মাণে বিজেপির ভূমিকা এবং আন্দোলনকে সামনে রেখে একটি বই ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দি এবং ইংরেজিতে এই বই ছাপানো হবে। আর এই বই প্রচারের অন্যতম হাতিয়ার হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রামমন্দির উদ্বোধন (Ram Mandir Inauguration) উপলক্ষে অক্ষত কলস যাত্রা শুরু হয়েছে বাংলাতে।
প্রাথমিক ভাবে এই কর্মসুচি শুরু হয়েছে শিলিগুড়িতে। অযোধ্যা থেকে কলসে হলুদ চাল পাঠানো হয়েছে। সেই কলস মাথায় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যা যাওয়ার নিমন্ত্রণ পত্র সহ হলুদ চাল ও রাম মন্দিরের একটি করে ফটো বিতরণ করা হয়। সোমবার শিলিগুড়ির ১১ নম্বর ওয়ার্ডের হনুমান মন্দির থেকে কলস যাত্রার সুচনা করা হয়৷ উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, বিজেপি নেতা তথা সাধারণ সম্পাদক নান্টু পাল সহ অন্যান্যরা।
হনুমান মন্দির থেকে কলস যাত্রা শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়। নান্টু পাল বলেন, আগামী ২২ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। সেই উপলক্ষে আজ থেকে আগামী ১৫ তারিখ পর্যন্ত সমস্ত বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ পত্র তুলে দেওয়ার পাশাপাশি অযোধ্যা থেকে আসা হলুদ চাল ও ফটো তুলে দেওয়া হবে। জাতি ধম বর্ণ নির্বিশেষে সকলের বাড়িতে আমাদের দলের তরফে গিয়ে আমন্ত্রণ জানানো হবে। তবে কাউকেই যাওয়ার জন্য জোড় করা হবে না।












Click it and Unblock the Notifications