রামমন্দির নির্মাণের পথ চেয়ে ২৮ বছর ধরে উপবাস মহিলার! কাড়ছেন শিরোনাম
৪ অগাস্টের রাত পোহালেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের শিলান্যাস শুরু হবে। এই মহা আয়োজন উপলক্ষ্যে গোটা দেশে গৈরিক কার্যকর্তারা উৎসাহী। অন্যদিকে, অযোধ্যার মানুষের মধ্যেও রয়েছে কৌতূহল। এমন বহু ব্যক্তিত্বের নাম এই সময় উঠছে, যাঁরা রামন্দিরের জন্ নিজের সমস্ত কিছু উৎসর্গ করেছেন।

এমনই একজন হলেন ৮২ বছরের উর্মিলা দেবী। মধ্যপ্রদেশের এই বাসিন্দা আপাতত শিরোনাম কাড়ছেন। গত ২৮ বছর ধরে তিনি রামমন্দির নির্মাণের দাবিতে উপবাস করছেন। আর সেই উপবাসের পর ৫ অগাস্ট তিনি জলগ্রহণ করবেন। তিনি জানিয়েছেন , যখন ভূমি পুজো হবে, তখন তিনি রাম নাম জপ করবেন।
১৯৯২ সাল থেকে ২০২০ সাল, এই সমস্ত ক'টি বছর রামমন্দিরের নামে উৎসর্গ করেছেন উর্মিলা দেবী। বাবারি মসজিদের ধ্বংসের বছরে ৫৪ বছর বয়স ছিল উর্মিলার । আর আজ তিনি ৮২। এমন দিনে রাম মন্দির নির্মাণ নিয়ে অত্যন্ত উৎসাহী এই বৃদ্ধা। এই ২২ বছর ধরে তিনি রামনাম জপ করেই উপবাস চালিয়েছেন বলে জানান। খাদ্য তালিকায় ছিল বলতে শুধুই ফল।












Click it and Unblock the Notifications