Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ram Mandir: রামকে রাজনীতির ময়দানে নিয়ে যাওয়া নিয়ে বড় কথা অধীরের, নিশানায় বিজেপি

Ram Mandir: রাম মন্দির নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি বহরমপুরে বলেন, রাম সমস্ত দেশবাসীর জন্য। কিন্তু ধীরে ধীরে রাম মন্দির রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। এনিয়ে রাজনীতি করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিন তিনি আরও বলেন, তিনি বিশ্বাস করেন, রামকে ধর্মের রাজ্য থেকে বের করে রাজনীতির জগতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু রামকে রাজনীতিতে আনা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, রাম সমগ্র দেশবাসীর প্রতীক।

Ram Mandir

তিনি বলেন, রাম মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে। তাতে কারও কোনও আপত্তি নেই। সবাই আমরা বুঝতে পারছি রামের নামে শুধু রাম মন্দির নয় রাম মন্দিরকে সামনে রেখে একটি রাজনৈতিক দল তার মতো করে প্রচার করতে নেমে পড়েছে ময়দানে। রাম মন্দির এক জিনিস ও রাম মন্দিরের নামে প্রচার করার আরেক জিনিস বলে মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বিরোধী নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেখানে যাওয়া নিয়ে বিরোধী দলগুলি বিভক্ত হয়ে পড়েছে।

অন্যদিনের মতো এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেছেন। রাজ্যে আসন ভাগাভাগি ও জোট নিয়ে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে প্রশ্ন তুললে কী করা যাবে! জোট নিয়ে কংগ্রেস হাইকমান্ড সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি।

অধীর চৌধুরী বলেন, বিরোধী দল যেই থাকুক না কেন, কংগ্রেস পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি। আগেও তিনি তৃণমূল ও এনডিএ-র বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন। এবারও তিনি সেই লড়াইয়ে তৈরি বলেও জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা।

অধীর চৌধুরী বলেন, তাদের সঙ্গে কে এলো বা গেল তার তারা ভাবেন না। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ও বিজেপিকে কংগ্রেস পরাজিত করতে তৈরি। তিনি বলেছেন, জোটের সম্ভাবনা দিদি তো নস্যাৎ করে দিয়েছেন। দিদি নিজেই জোট চাইছে না।

তিনি বলেছেন, বাংলায় কংগ্রেস লড়াই করছে তার মতো করে। তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তাদের ব্যাপার। তৃণমূল লোকসভা নির্বাচন নিয়ে ঘোষণা করে দিয়েছে, তারা কিন্তু দেশে এক রাজ্যে রয়েছে। কংগ্রেস তাদের মতো করে প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।

কাশ্মীর ইস্যুতে অধীর চৌধুরী নরেন্দ্র মোদী সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন। তিনি বলেছেন, এই সরকার বলেছিল তারা পাকিস্তানের কাছ থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার সেদিকে নজর দেবে বলে মন্তব্য করেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+