Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যজমানদের তালিকায় চমক, বাংলা থেকে কেউ কি ডাক পেলেন?

Ram Mandir: অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামীকাল। রকমারি আলো, ফুলে সেজে উঠেছে অযোধ্যা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে হবে এই অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ প্রায় ৬ হাজার সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন আমন্ত্রণ পেয়েছেন। ইতিমধ্যেই রামলালার দর্শনের বাসনা নিয়ে অযোধ্যায় প্রচুর ভক্ত সমাগম হয়েছে। রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া ১৫ দম্পতির দিকেও থাকবে সকলের নজর।

Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যজমানদের তালিকায় চমক

দেশের নানা প্রান্ত থেকে এই ১৫ দম্পতিকে বাছাই করা হয়েছে। তাঁরা সমাজের নানা জাতি ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তাঁরা পালন করবেন যজমানের ভূমিকা। এই দম্পতির মধ্যে কেউ দলিত, কেউ আদিবাসী, কেউ ওবিসি (যাদব-সহ)। রয়েছেন অন্যান্য জাতি ও সম্প্রদায়ের মানুষজনও।

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে ১৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। পরে একজনের নাম ঘোষণা করা হবে বলেও জানানো হয়। এই তালিকার প্রত্যেকে সস্ত্রীক উপস্থিত হয়ে বিভিন্ন রীতি-আচার পালন করবেন। আরএসএস নেতা অনিল মিশ্র ও তাঁর স্ত্রী ঊষা প্রধান যজমানের ভূমিকা পালন করবেন। অনিল মিশ্র ১৫ ট্রাস্টির অন্যতম।

অনিল মিশ্র ছাড়াও তালিকায় নাম রয়েছে আরএসএস অনুমোদিত বনবাসী কল্যাণ আশ্রমের সভাপতি রামচন্দ্র খড়ারির, তিনি উদয়পুরের আদিবাসী সম্প্রদায়ের। নরেন্দ্র মোদীর লোকসভা বারণসী থেকে তিন দম্পতি যজমানের ভূমিকায় থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন কাশীর ডোমরাজ অনিল চৌধুরী। মনকর্ণিকা ও হরিশ্চন্দ্র ঘাটে তাঁরা চিতায় অগ্নিসংযোগ করে থাকেন।

অনিল চৌধুরী দাবি করে থাকেন তাঁরা পৌরাণিক রাজা কালু ডোমের বংশধর। এ ছা়ড়াও বারাণসী থেকে যাঁরা কাল যজমান হিসেবে থাকবেন তাঁরা হলেন কৈলাশ যাদব ও কাবীন্দ্র প্রতাপ সিং। অসমের রাম কুই জেমি, জয়পুরের সর্দার গুরু চরণ সিং গিল, হরদৈয়ের রবিদাসী সমাজের কৃষ্ণ মোহন, মুলতানীর রমেশ জৈন, তামিলনাড়ুর আদালারাসন, মুম্বইয়ের ভিত্তালরাও কাম্বলে, লাতুরের ঘুমান্টু সমাজ ট্রাস্টির মহাদেব রায় গায়কোয়াড়, কর্নাটকের কালাবুর্গীর লিঙ্গরাজ বাসবরাজ আপ্পা, লখনউয়ের দিলীপ বাল্মিকী, হরিয়ানার পালওয়ালের অরুণ চৌধুরী।

রামলালার প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবৎ, ট্রাস্ট সভাপতি নিত্য গোপাল দাস, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশ-বিদেশের ভিভিআইপি, ভিআইপিরা হাজির থাকবেন। ক্রীড়া, বিনোদন ক্ষেত্রের বিশিষ্টজনদের সঙ্গে শিল্পপতি, রাজনীতিবিদদের কাছেও পৌঁছে গিয়েছে আমন্ত্রণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+