উত্তর পূর্বে লোকসভা নির্বাচন! বিজেপির টার্গেট জানিয়ে দিলেন বিজেপি নেতা রাম মাধব
আসন্ন লোকসভা নির্বাচনে অসম থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ টি আসনেই জয়ী হবে বিজেপি। এদিন এমনই আত্মবিশ্বাসী বিজেপির অন্যতন সাধারণ সম্পাদক রাম বাধব।
আসন্ন লোকসভা নির্বাচনে অসম থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ টি আসনেই জয়ী হবে বিজেপি। এদিন এমনই আত্মবিশ্বাসী বিজেপির অন্যতন সাধারণ সম্পাদক রাম বাধব একইসঙ্গে তিনি বলেন, উত্তর পূর্বে সব আসনেই বিজেপি এবং তাদের সহযোগীরা জয়ী হবে।

লোকসভা নির্বাচনে অসম থেকে আসন রয়েছে ১৪ টি। যার মধ্যে এবার ১০ টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। সমগ্র উত্তর পূর্বে লোকসভার আসন সংখ্যা ২৫।
উত্তর পূর্বের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা দাবি করলেন দিন পাঁচেক আগে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে ২৩ জন নেতা বিজেপি ত্যাগ করার কথা জানিয়েছিলেন। যার মধ্যে অরুণাচল প্রদেশ থেকেই ২০ জন বিজেপি ত্যাগ করেছিলেন। এই তালিকায় ছিলেন ত্রিপুরার বিশিষ্ট নেতা সুবল ভৌমিক। বিজেপি গণতন্ত্র নেই বলে অভিযোগ করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications