কোনও রকম মধ্যস্থতায় রাজি নয় রাম লাল্লা, সুপ্রিম কোর্টকে জানালেন আইনজীবী

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে কোনও রকম মধ্যস্থতায় যেতে রাজি নয় রাম লাল্লা সংগঠন। শীর্ষ আদালতকে একথা জানিয়ে দিলেন সংগঠনের আইনজীবী।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে কোনও রকম মধ্যস্থতায় যেতে রাজি নয় রাম লাল্লা সংগঠন। শীর্ষ আদালতকে একথা জানিয়ে দিলেন সংগঠনের আইনজীবী। সোমবার অযোধ্যা মামলার শুনানিতে পাঁচ বিচারপতির বেঞ্চকে একথা জানান আইনজীবী সিএস বৈদ্যনাথ।

কোনও রকম মধ্যস্থতায় রাজি নয় রাম লাল্লা, সুপ্রিম কোর্টকে জানালেন আইনজীবী

এর আগে মধ্যস্থতাকারী প্যানেলকে দুই মুসলিম সংগঠনের সঙ্গে মধ্যস্থতার অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ১৮ অক্টোবরের মধ্যে মামলার শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মোট ১৪ জন আবেদন জানিয়েছিলেন। হাইকোর্ট রায় দিয়েছিল অযোধ্যা রামমন্দিরে ২.৭৭ একর বিতর্কিত জমি তিনটি দলের মধ্যে ভাগ করে দেওয়া হোক। এই তিনটি দল ছিল সুন্নি ওয়াকর বোর্ড, নির্মোহী আখারা এবং রাম লাল্লা বিরাজমান।

সোমবার মামলার শুনানি চলাকালীন রাম লাল্লা সংগঠকেন আইনজীবী জানান তাঁরা কোনও মধ্যস্থতায় যাবেন না। তিনি দাবি করেছেন অনেকেই মধ্যস্থতা নিয়ে অনেকরকম কথা বলছে রিপোর্ট দিচ্ছে কিন্তু এযাবত কোনও মধ্যস্থতায় অংশ নেয়নি রাম লাল্লা সংগঠন।

এদিতে আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন আর বেশিদিন অযোধ্যা মামলার শুনানিতে সময় নষ্ট করা যাবে না। প্রতিদিন শুনানি সম্ভবও নয়। ১৭ অক্টোবরের আগেই এই মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+