Ramlalla: অবিকল রামলালা, কর্নাটকের নদীতে ভেসে ওঠা শতাব্দী প্রাচীন মূর্তিকে ঘিরে তুমুল শোরগোল

এবার কর্নাটকে জেগে উঠলেন রামলালা। শুনে অনেকেই অবাক হবেন। কিন্তু সত্যিই ঘটেছে এই ঘটনা। কর্নাটকে একটি নদী থেকে উদ্ধার হয়ে একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং একটি শিবলিঙ্গ। বিষ্ণু মূর্তিটি দেখলেই মনে হবে এটি যেন সেই রামলালা। যিনি বলে রয়েছেন অযোধ্যায়।

এতোটা মিল দুটি মূর্তির মধ্যে কীভাবে সম্ভব। ভক্তরা অনেকেই একে অলৌকিক ঘটনা বলে দাবি করেছেন। ইতিমধ্যেই সেই বিষ্ণু মূর্তিটি দেখার জন্য ভক্তরা ভিড় করতে শুরু করেছেন। কর্নাটকের কৃষ্ণা নদীতে উদ্ধার হয়েছে এই মূর্তি দুটি। প্রাগৈতিহাসিক যুগের এই মূর্তিটি দেখলে রামলালার কথা মনে পড়তে বাধ্য।

Ramlalla

কর্নাটকের দেবাসুর জেলায় ব্রিজ তৈরির সময় মাটি খোঁড়া হচ্ছিল তখনই এই মূর্তি দুটি উদ্ধার হয়। বিষ্ণুমূর্তিটিতে দশাবতার রয়েছে। সেকারণেই বারবার দেখলে মনে হচ্ছে অবিকল যেন রামলালার মূর্ত। মূর্তিটির চারপাশের একটা বেড় দেওয়া রয়েছে যেমনটা রয়েছে অযোধ্যার রামালালার মূর্তিতে। সেই বেড়ে রয়েছে বিষ্ণুর দশ অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, বুদ্ধ এবং কল্কি।

প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে মূর্তিগুলি হাজার বছরের পুরনো। প্রসঙ্গত উল্লেখ্য কর্নাটকের কৃষ্ণশিলা দিয়েই তৈরি হয়েথে রামলালার মূর্তি। সেটি তৈরি করতে সময় লেগেছে ৬ মাস। শিল্পীও কর্নাটকের বাসিন্দা। তিনি মূর্তিটি তৈরি করার পর বলেছিলেন ভগবান নিজেই তাঁর সৃষ্টিকর্তাকে বেছে নিয়েছিলেন তিনি যেমন যেমন চেয়েছেন মূর্তি সেরকম তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+