Ayodhya Temple: অযোধ্যায় রামলালার মূর্তি কেমন হবে? জনসমক্ষে গুরুত্বপূর্ণ তথ্য
Ayodhya Temple: অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছি। ২২ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হতে চলেছে তারকাখচিত।
২২ জানুয়ারির অনেক আগে থেকেই রীতি মেনে নানা আচার-অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মূর্তিটি কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে মূর্তি সংক্রান্ত বড় আপডেট প্রকাশ্যে এসে গেল।

যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জনসমক্ষে আনলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রর সাধারণ সম্পাদক চম্পত রাই। তিনি জানিয়েছেন, মূর্তিটি হবে পাঁচ বছরের শিশুর আদলের। খুবই আকর্ষণীয়ভাবে এটি তৈরি করা হয়েছে। মূর্তিটি লম্বায় ৫১ ইঞ্চি। ব্ল্যাক স্টোন বা কালো রংয়ের পাথর দিয়ে মূর্তিটি নির্মিত।
এই বিষয়টি রাই তাঁর এক্স হ্যান্ডলের মাধ্যমে জানিয়েছেন। রামলালার একাধিক মূর্তি তৈরি করেছিলেন বিভিন্ন শিল্পী। কোন মূর্তিটি গর্ভগৃহে থাকবে তা ভোটাভুটির মাধ্যমেই চূড়ান্ত হয়েছে। চম্পত আরও জানিয়েছেন, উপরের ফ্লোরে রাখা হবে জানকীজির মূর্তি। এ ছাড়া তিন ভাই ও হনুমানজির মূর্তিও বসানো থাকবে ওই ফ্লোরেই। সেই মূর্তিগুলি বসানোর কাজ আরও ৬ থেকে ৮ মাসের মধ্যে হয়ে যাবে বলে আশাবাদী চম্পত।
রাম মন্দির উদ্বোধন ও মূর্তির প্রাণ প্রতিষ্ঠা ২২ জানুয়ারি হলেও তার দিন সাতেক আগে থেকেই বৈদিক রীতি মেনে আচার-অনুষ্ঠান শুরুর কথাও জানিয়েছেন চম্পত। ইতিমধ্যেই অযোধ্যায় সাজো সাজো রব। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ জানুয়ারি উপস্থিত থাকবেন। সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ-সহ দেশ-বিদেশের ভিভিআইপিরা হাজির থাকবেন রাম মন্দির উদ্বোধনে।
রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। ১৪ থেকে ২২ জানুয়ারি অযোধ্যায় চলবে অমৃত মহোৎসব। ১০০৮ হুন্ডি মহাযজ্ঞ হবে। ১০ থেকে ১৫ হাজার পুণ্যার্থীর থাকা-খাওয়ার বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। ভিভিআইপিদের উপস্থিতির কথা মাথায় রেখে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। রাম মন্দির কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র আজ মন্দির চত্ত্বরে প্রস্তুতির কাজ সরেজমিনে খতিয়ে দেখেছেন।












Click it and Unblock the Notifications