কৃষক আন্দোলন এখনই প্রত্যাহার নয়, মোদীর আইন রদেও দমছেন না রাকেশ টিকায়েতরা
কৃষক আন্দোলন এখনই প্রত্যাহার নয়, মোদীর আইন রদেও দমছেন না রাকেশ টিকায়েতরা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু নানকের জন্মদিনে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলেও দমছেন না রাকেশ টিকায়েতরা। কৃষক আন্দোলনের প্রত্যাহার এখনই করা হচ্ছে না বলে সাফ জানালেন কৃষক নেতা রাকেশ টিকায়েক। তিনি বলেন, শুধু কৃষি আইন প্রত্যাহার করলেই হবে না, তাঁদের দাবি নিয়ে কথা বলতে হবে সরকারকে।

ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেন, সংসদে বিল বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কৃষকদের সব দাবি মেনে নিতে হবে। সরকারকে কথা বলতে হবে কৃষক আন্দোনের নেতাদের সঙ্গে। তার আগে আমরা আন্দোলন থেকে সরব না। এদিন ফের একবার স্পষ্ট করে দিলেন রাকেশ টিকায়েত।
গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। কৃষক আন্দোলনের মুখে শেষপর্যন্ত পিছপা হয়ে তিনি বলেন, এবার কৃষকরা কাজে ফিরুক। আবার ক্ষেতে নামে কাজ করুক। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব-সহ পাঁচ বিধানসভা নির্বাচনের মুখে মোদীর এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, কৃষক কল্যাণকে অগ্রাধিকার দেয় বিজেপির সরকার। বিজেপি সরকার সেবা ভাবনায় চলে। গুরু নানকের আবির্ভাব দিবসে জাতির উদ্দেশে ভাষণে সরকারের কৃষি ভাবনার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ক্ষুদ্র কৃষকদের স্বার্থেই এই তিনটি আইন করা হয়েছিল। কিন্তু সবাইকে আমরা বোঝাতে পারিনি। তাই প্রত্যাহার করে নেওয়া হয়েছে আইন। দেশের মানুষের কছে ক্ষমা চেয়েই তিনি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
মোদী বলেন, আমরা কৃষকদের দাবিকে সম্মান দিয়েছি বরাবর। আমাদের সরকার কৃষক স্বার্থে কাজ করে। কৃষি কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি আমরা। দেশে আমরা কৃষকদের দুরবস্থা দেখেছি খুব কাছ থেকে। ক্ষুদ্র কৃষকদের স্বার্থ দেখেই আমরা তিনটি কৃষি আইন করেছিলাম। তাঁদের দাবিকে আরও জোরদার করতেই এই আইন হয়েছিল। এই আইনকে স্বাগত জানিয়েছিলেন দেশেক বহু কৃষক। কিন্তু কৃষকদরে একাংশকে আমরা বোঝাতে পারিনি। তাই তাঁদের আন্দোলনকে সম্মান দিয়ে আমরা কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছি।
কৃষকরা মরণপণ লড়াইয়ের কাছে শেষপর্যন্ত মাথা নত করায় কংগ্রেস সহ বিরোধী দল এই সিদ্ধান্তকে কৃষকদের জয় বলে ব্যাখ্যা করেন। এক বছরেরও বেশি সময় ধরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছে দেশেরে বিভিন্ন কৃষক সংগঠন। তাঁরা আন্দোলন থেকে সরেননি এক চুলও। বহু কৃষকের মৃত্যু হয়েছে। তবু তাঁরা নমনীয় হয়নি। সেই লাগাতার আন্দোলনের মুখে শেষমেশ কেন্দ্রের বিজেপি সরকার কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হল। বিরাট জয়ের দিনেও কিন্তু সেই আন্দোলনের বার্তাই দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। ।












Click it and Unblock the Notifications