নাতিদের খুশি রাখতে হেঁশেলে দিন কাটাচ্ছেন রাকেশ রোশন

হৃত্বিক রোশন ও সুজান খান এখন ডিভোর্সের মামলায় জড়িয়ে পড়েছেন। স্বামীর ঘর ছেড়ে আলাদা থাকছেন সুজান। যদিও দুই ছেলে মায়ের সঙ্গে যায়নি। বাবা আর দাদুর সঙ্গে রয়েছে। মা চলে যাওয়ায় মন খারাপ হওয়াই স্বাভাবিক শিশুদের। তাই হৃত্বিক রোশন আর রাকেশ রোশনের এখন মূল কাজ হল, বাচ্চা দু'টির মন ভালো রাখা। কয়েকদিন আগেই ছেলেদের বিদেশ ঘুরিয়ে এনেছেন হৃত্বিক। সেখানে বিস্তর মজা করেছেন তাদের সঙ্গে। বাড়ি ফিরতে নাতিদের খুশি রাখতে উঠেপড়ে লেগেছেন রাকেশ রোশন।
যেমন, রবিবার সকালে নিজে রান্নাঘরে গিয়ে নাতিদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছেন রাকেশ রোশন। অভিনেতা, চিত্র পরিচালকের পাশাপাশি তিনি ভালো রাঁধুনিও বটে। সেই ছবি টুইটারে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, শুধু ব্রেকফাস্ট নয়, দুপুর-রাতেও নাতিদের সঙ্গে নিয়ে রান্নাঘরে যাচ্ছেন তিনি। গল্প করতে করতে রান্না করছেন। দাদুকে এই নতুন ভূমিকায় দেখে নাতিরা যারপরনাই আশ্চর্য।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Breakfast for champions by d grandchampion himself. Little joys. Have a wonderful sunday guys! <a href="http://t.co/bWZNmJlOgE">pic.twitter.com/bWZNmJlOgE</a></p>— Hrithik Roshan (@iHrithik) <a href="https://twitter.com/iHrithik/statuses/495803822048952320">August 3, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications