কর্নাটক সংকট নিয়ে রাজ্যসভায় তুলকালাম, একযোগে বিক্ষোভ বাম-কংগ্রেস-তৃণমূলের
অন্তর্দ্বন্দ্ব নয়, দল ভাঙাচ্ছে বিজেপি। প্রমাণ করতে মরিয়া কংগ্রেস তুলকালাম কাণ্ড বাঁধাল রাজ্যসভায়। মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনের শুরুতেই কর্নাটক সংকট নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস সাংসদরা
অন্তর্দ্বন্দ্ব নয়, দল ভাঙাচ্ছে বিজেপি। প্রমাণ করতে মরিয়া কংগ্রেস তুলকালাম কাণ্ড বাঁধাল রাজ্যসভায়। মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনের শুরুতেই কর্নাটক সংকট নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস সাংসদরা। এই বিক্ষোভে সামিল হয়েছিলেন রাহুল গান্ধীও। কংগ্রেস সাংসদদের বিক্ষোভের জেরে দিনের জন্য মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন।

অধিবেশন শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস সাংসদরা, তাতে সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেস, সিপিআই এবং সিপিএম সাংসদরাও। প্রথমে দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হলেও শেষ পর্যন্ত বিক্ষোভের জেরে দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন।
বিক্ষোভ দেখানোর সময় কংগ্রেসের সাংসদরা চিৎকার করে অভিযোগ করছিলেন বিজেপি টাকা দিয়ে সরকার ভাঙার চক্রান্ত করছে কর্নাটকে। জিরো আওয়ারে কর্নাটক ইস্যুতে আলোচনার দাবি জানান কংগ্রেস বিধায়করা। রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু তাতে সম্মত হলেও শেষ পর্যন্ত আলোচনা করা যায়নি।
বিক্ষোভের জেরে অধিবেশন তার আগেই মুলতুবি করে দেন ভেঙ্কাইয়া নাইডু। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জিরো আওয়ারে আলোচনার সময় দিলেও ইচ্ছাকৃতভাবে দেরি করছিলেন চেয়ারম্যান।












Click it and Unblock the Notifications