প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট! পদ খোয়ালেন রাজ্যসভার নিরাপত্তা আধিকারিক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য চাকরি গেল একজন নিরাপত্তা আধিকারিকের। এদিন রাজ্যসভার চেয়ারম্যান তাকে পদচ্যুত করেন বলে জানা যাচ্ছে। যদিও এই ঘটনার পরেই বাক স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন বিরোধীরা।

সূত্রের খবর, রাজ্যসভার বিধি লঙ্ঘন করেছেন এবং "রাজনৈতিক নিরপেক্ষতা" বজায় রাখতে ব্যর্থ হওয়ার অপরাধে ওই নিরাপত্তা আধিকারিককে পদ হারাতে হয়েছে বলে জানা যাচ্ছে। গত ১২ তারিখ রাজ্যসভার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যাতে বলা হয়েছে, রাজ্যসভার নিয়ম মেনেই চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু উরুজুল হাসান নামের ওই নিরাপত্তা আধিকারিককে আগামী পাঁচ বছরের জন্য অধঃস্তন কর্মী হিসেবে কাজ করার শাস্তি দিচ্ছেন।
সূত্রের খবর, উরুজুল হাসান রাজ্যসভার এতদিন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ডেপুটি ডিরেক্টর ছিলেন। রাজ্যসভার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের তদারকি করতেন তিনি। এই সাসপেনশন অর্ডার কার্যকর হওয়ার সাথে সাথেই আগামী পাঁচ বছরের জন্য তাঁকে সাধারণ নিরাপত্তারক্ষী হিসেবেই কাজ করতে হবে বলেও জানা য্চছে। এমনকী এই পাঁচ বছর তাঁর বেতন বাড়বে না বা পদোন্নতি হবে না।
তার বিরুদ্ধে অভিযোগ তিনি এতদিন লাগাতার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অপমানজনক পোস্ট করছিলেন সোশ্যাল মিডিয়ায়। যার কারণেই মূল তাকে আজ এই শাস্তি পেতে হল। কিন্তু একাধিক মহল থেকে প্রশ্ন উঠছে,শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কোনও সরকারি কর্মী কীভাবে এই কোপের মুখে পড়তে পারে ? একই সাথে প্রশ্ন উঠছে ব্যক্তি স্বাধীনতা নিয়ে।












Click it and Unblock the Notifications