পাশ জুভেনাইল জাস্টিস বিল : খুন-ধর্ষণে এবার ১৬-তেই সাবালক
নয়াদিল্লি, ২৩ অক্টোবর : রাজ্যসভায় পাশ হল জুভেনাইল জাস্টিস বিল। এবার থেকে জঘন্যতম অপরাধের (খুন, ধর্ষণ) ক্ষেত্রে ১৮ বছর বয়সকে কমিয়ে ১৬-তে আনা হল। এই বয়সী কিশোর-কিশোরীদের এমন ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হিসাবেই গণ্য করা হবে।
মঙ্গলবার রাজ্যসভায় প্রায় পাঁচ ঘণ্টা ধরে এই বিলের উপরে আলোচনা চলে। রাজ্যসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মানেকা গান্ধী। তাতে সমর্থম জানায় বিজেপি-কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের মতো দলগুলি।

অন্যদিকে, বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর পক্ষে ছিল সিপিএম, এনসিপি, ডিএমকে, এডিএমকে, বিএসপি এবং জেডিইউ সাংসদরা। প্রস্তাব খারিজ হওয়ায় ভোটাভুটির সময় ওয়াক আউট করে সিপিএম।
নতুন আইন অনুযায়ী জঘন্য অপরাধের ক্ষেত্রে নাবালক অপরাধীকে প্রাপ্তবয়স্ক বলে ধরে নেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জুভেনাইল জাস্টিস বোর্ড। এক্ষেত্রে অপরাধীর সর্বোচ্চ সাজা বাড়িয়ে দশ বছরের করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications