অবশেষে রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল পাশ
রাজ্যসভায় বিস্তর বিতর্কের পর অবশেষে জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল পাশ হল।
রাজ্যসভায় বিস্তর বিতর্কের পর অবশেষে জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল পাশ হল। এর ফলে কাশ্মীরে লাগু থাকা সংবিধানের ৩৭০ ধারা ও একইসঙ্গে ৩৫এ ধারার বিলুপ্তি ঘটল। এবং রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হল। একটি জম্মু ও কাশ্মীর ও অপরটি লাদাখ।

রাজ্যসভায় ধ্বনি ভোটে বিলটি পাশ হয়। পক্ষে ভোট দেন ১২৫জন সাংসদ। অন্যদিকে বিপক্ষে ভোট দেন ৬১জন সাংসদ। এই বিল নিয়ে মঙ্গলবার লোকসভায় আলোচনা হবে।
বিল পেশের সময় রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ৩৭০ ধারার কারণে গণতন্ত্র স্বচ্ছ ছিল না। দুর্নীতি ও দারিদ্রতা চরমে উঠেছিল। উপত্যকায় নানা ধর্মের মানুষ রয়েছেন। তাদের ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না। জম্মু ও কাশ্মীরের মানুষ গণতন্ত্র চান। ভালো করে দেখলে বুঝবেন ৩৭০ ধারা কীভাবে কাশ্মীরের ক্ষতি করেছে।
এদিন আর একটি বিল সরকার পাশ করিয়েছে। তা হল জম্মু ও কাশ্মীর রিজার্ভেশন (দ্বিতীয় সংশোধনী) বিল। এর ফলে রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশ সংরক্ষণ পাবে।












Click it and Unblock the Notifications