রাজ্যসভায় পাস পকসো সংশোধনী বিল, শিশু নিগ্রহে ফাঁসির সাজা পাকা হওয়ার পথে
রাজ্যসভায় পাস হয়ে গেল পকসো সংশোধনী বিল। লোকসভায় অনুমোদন পেলেই শিশুর যৌন নিগ্রহে ফাঁসির সাজা কার্যকর হয়ে যাবে। যদিও মধ্যপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যে শিশু ধর্ষণে ফাঁসির সাজা কার্যকর করেছে রাজ্য সরক
রাজ্যসভায় পাস হয়ে গেল পকসো সংশোধনী বিল। লোকসভায় অনুমোদন পেলেই শিশুর যৌন নিগ্রহে ফাঁসির সাজা কার্যকর হয়ে যাবে। যদিও মধ্যপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যে শিশু ধর্ষণে ফাঁসির সাজা কার্যকর করেছে রাজ্য সরকারগুলি। কিন্তু সর্বভারতীয় স্তরে এখনও পর্যন্ত সেই চরম সাজা কার্যকর হয়নি। সেই কারণেই এই সংশোধনী বলে জানানো হয়েছে।

পকসো সংশোধনী আইন ২০১৯ আরও একটি সাজা কার্যকর করার কথা বলা হয়েছে। যাতে শিশু পর্নোগ্রাফি রমরমা রুখতে মোটা টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঠিক করা হয়েছে। সংশোধনী বিলটি পেশ করার পর কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন পকসো ধারার মামলা গুলি দ্রুত নিষ্পত্তির জন্য গোটা দেশে মোট ১০২৩টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে।
সব রাজ্য সরকারই এর জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করার অনুরোধ জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ১৮টি রাজ্য তাতে অনুমোদন দিয়েছে বলে রাজ্য সভায় জানিয়েছেন স্মৃতি। ২০১৯-২১ সালের মধ্যে এই নির্দিষ্ট লক্ষ্য মাত্রা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির জন্য ৭৬৭ কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার। শিশুদের উপর যৌন নির্যাতন এবং শিশু ধর্ষণ রুখতে এই সংশোধনী বিল সব রাজনৈতিক দলকেই অনুমোদনের অনুরোধ জানিয়েছেন তিনি।
এই নিয়ে রাজ্যসভায় আলোচনা চলাকালীন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন নিজের সঙ্গে ঘটা যৌন হেনস্থার ঘটনা জানান। তিনি বলেন, অনেক পরিবারই লোকলজ্জার ভয়ে শিশুর উপর ঘটা যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ করতে চান না। এর জন্য সচেতনতা তৈরি করা জরুরি।












Click it and Unblock the Notifications