সাংসদরা একবার জার্নি করছেন একাধিক টিকিট কেটে! রেলকে মেটাতে হয়েছে ৮ কোটি

ভারতের অর্থনীতি যখন ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন রাজ্যসভা সদস্যদের ভ্রমণের জন্য ভারতীয় রেলকে আট কোটি টাকা দেওয়া হয়েছিল। রাজ্যসভা সচিবালয় ২০১৯ সালে ওই বিল মেটায়।

ভারতের অর্থনীতি যখন ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন রাজ্যসভা সদস্যদের ভ্রমণের জন্য ভারতীয় রেলকে আট কোটি টাকা দেওয়া হয়েছিল। রাজ্যসভা সচিবালয় ২০১৯ সালে ওই বিল মেটায়। ওই বিল স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় রেল দোষ চাপিয়েছে রাজ্যসভার এমপিদের দিকেই। রাজ্যসভার সদস্যরা সুযোগ-সুবিধার অপব্যবহার করেছে বলে অভিযোগ।

রাজ্যসভা সচিবালয়কে নোটিশ

রাজ্যসভা সচিবালয়কে নোটিশ

অভিযোগ, চলমান জাতীয় সঙ্কটকে সম্পূর্ণ উপেক্ষা করে জনসাধারণের অর্থের বেশিরভাগ অপচয় করা হয়েছিল। রাজ্যসভা সচিবালয়কে একটি কঠোর নোটিশ দিতে বাধ্য করা হয়েছিল। এই মর্মে নোটিশ দেওয়া হয়েছিল যে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম করলে তাদের বেতন থেকে কেটে নেওয়া হবে।

সাংসদের টিকিটে, রেলকে কোটি

সাংসদের টিকিটে, রেলকে কোটি

২০১৯ ক্যালেন্ডার বর্ষে রাজ্যসভা সচিবালয় তার সদস্যদের ভ্রমণ বিলের জন্য রেলকে মোট ৮ কোটি টাকা দেয়। স্বাভাবিকের চেয়ে এই টাকা বেশি ছিল এবং এই মর্মেই সতর্ক করা হল তাঁদের। রেলওয়ে রাজ্যসভাকে জানিয়েছে, সাংসদরা প্রায়শই নিজের এবং তাঁদের সহযোগীদের ভ্রমণের জন্য একাধিক বুকিং করে। তারা একটি আসন ব্যবহার করে এবং অন্য বুকিং বাতিল না করে ভ্রমণ করে।

একাধিক ট্রেন বুকিং, সাংসদদের বিরুদ্ধে অভিযোগ

একাধিক ট্রেন বুকিং, সাংসদদের বিরুদ্ধে অভিযোগ

সূত্র জানিয়েছে, একই সংসদ সদস্যের এমন একাধিক ঘটনার সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য একজন সদস্য একই দিনে নিজের এবং তার সহযোগীদের জন্য একাধিক ট্রেন বুকিং করেছেন এবং কোনও একটি বুকিংকে বেছে নেওয়ার পরে বাকি বুকিংগুলি বাতিল করেননি।

অসন্তুষ্টি প্রকাশ, রাজ্যসভার নোটিশ জারি

অসন্তুষ্টি প্রকাশ, রাজ্যসভার নোটিশ জারি

রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু এই ঘটনায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এটা জনগণের অর্থের অপব্যবহার এবং অবজ্ঞা ছাড়া আর কিছু নয়। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল এই ঘটনায় হাউসের নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে একটি সংক্ষিপ্ত নোট প্রকাশ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+