করোনায় মৃত রাজ্যসভার সদস্য ও বিজেপি সাংসদ অশোক গাস্তি
করোনায় মৃত রাজ্যসভার সদস্য ও বিজেপি সাংসদ অশোক গাস্তি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্য সভার সাংসদ তথা কর্নাটকের বিজেপি নেতা অশোক গাস্তির। বৃহস্পতিবারই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। করোনা টেস্টে পজিটিভ আসার পর ওই সাংসদ সিটি হাসপাতালে ভর্তি ছিলেন। এ বছরের জুলাইতেই তিনি রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিয়েছিলেন।

লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লা শোকপ্রকাশ করে বলেন, 'কর্নাটকের সাংসদ অশোক গাস্তির অকাল প্রয়াণের কথা শুনে খারাপ লাগছে। আমার সমবেদনা রইল সাহসী পরিবারের জন্য’। অশোক গাস্তির করোনা ধরা পরার পর তিনি ২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল এবং তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। ৫৫ বছরের গাস্তি ও বিজেপির ইরানা কাদাদি সহ গত ১২ জুন উচ্চ কক্ষের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। প্রসঙ্গত, বাদল অধিবেশনে যোগ দিতে আসা২৫ জন সাংসদের করোনা ধরা পড়েছে বলে জানানো হয়। এঁদের মধ্যে অধিকাংশই বিজেপির বলে জানা গিয়েছে।
পেশায় আইনজীবী হওয়া সত্ত্বেও গাস্তি ছিলেন নাপিত সম্প্রদায়ের এবং রাজ্যের রাইচুর জেলার বাসিন্দা ছিলেন। তিনি আইন নিয়ে স্নাতক পাশ করেছেন এবং রাইচুরের প্রাক্তন জেলা পরিষদ সভাপতি। প্রসঙ্গত দেশের করোনা সংক্রমণের মধ্যে কর্নাটক সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য। বুধবারও নতুন করে ৯ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা এ রাজ্যে এক লক্ষের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।












Click it and Unblock the Notifications