Rajya Sabha Election: রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, বাংলার ৭টি আসনে হবে ভোট

রাজ্যসভার নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়ে গেল। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের পরেই বসছে রাজ্যসভা নির্বাচনের আসর। রাজ্যসভায় ৬টি আসন শূন্য হয়েছে বাংলায়। সেই ৬টি আসনে ভোট হবে শূন্যস্থান পূরণ করতে। এই ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই বাংলা থেকে কারা প্রার্থী হবেন, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী ২৪ জুলাই ভোটগ্রহণ হবে রাজ্যসভার। বাংলার পাশাপাশি গোয়ার ১ এবং গুজরাতের ৩ রাজ্যসভা আসনেও ভোট হবে। এদিন বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

Rajya Sabha

জুলাই মাসে বাংলা থেকে রাজ্যসভার ৬টি আসন ফাঁকা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী ও সুখেন্দুশেখর রায়ের আসন। এছাড়া গোয়ার লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় তাঁর আসনটিও ফাঁকা হয়েছে। সেই আসনটিও পূর্ণ হবে। তবে এই আসনটিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না।

বর্তমানে বাংলায় ভোটের যে অঙ্ক রয়েছে, তাতে ৬টির মধ্যে ৫টি আসন থাকবে তৃণমূলের দখলে। আর বাকি আসন যেটি কংগ্রেসের দখলে ছিল, তা যাবে বিজেপির দখলে। রাজ্য বিধানসভার অঙ্ক সেটাই বলছে। কেননা রাজ্য বিধানসভায় এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিজেপি। কংগ্রেস এবার শূন্য হয়ে গিয়েছে বিধানসভায়। বামেরাও শূন্য।

বাংলায় সামনেই পঞ্চায়েত নির্বাচন। তা নিয়ে উত্তেজনার মধ্যেও রাজ্য রাজনীতিতে রাজ্যসভার ভোট নিয়ে চর্চা শুরু হয়েছে। রাজ্যের ৬টি রাজ্যসভার আসন খালি হওয়ার আগেই ভোট হতে চলেছে। ৬টি আসনে নির্বাচনের জন্য রাজ্যসভার সচিবালয় থেকে বিজ্ঞপ্তি জারি হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশন থেকে তা ঘোষণাও করা হল।

তবে শুধু বাংলার ৬টি আসনেই এবার ভোট নয়, ভোট হবে গুজরাতের ৩টি আসনেও। রাজ্য বিধানসভার যে পরিস্থিতি তাতে কংগ্রেসের দখলে থাকা আসনটি এবার তারা হারাতে চলেছে। কেননা বিধানসভা কংগ্রেস এবার শূন্যে নেমে গিয়েছিল। বর্তমানে একজন মাত্র কংগ্রেস বিধায়ক এসেছিলেন বিধানসভায়। তিনিও চলে গিয়েছেন তৃণমূল শিবিরে।

সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে জিতে বাংলার বিধানসভায় এন্ট্রি নিয়েছিল কংগ্রেস। এখন বিধানসভার বিরোধী দল বিজেপি। সেই নিরিখে কংগ্রেসের দখলে থাকা আসনটি এবার বিজেপির হাতে উঠতে চলেছে। আর একুশের বিধানসভা নির্বাচনে আবারও দুই শতাধিক আসনে জেতার সুবাদে বাকি পাঁচ আসন তৃণমূলের দখলেই থাকবে। লুইজিনহো ফেলেইরোর রাজ্যসভার মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। সেখানে তৃণমূল অন্য এক সাংসদ পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+