Rajya Sabha Election 2023: রাজ্যসভা ভোটে প্রার্থী ঘোষণা তৃণমূলের! বাদ পড়লেন সুস্মিতা দেব-শান্তা ছেত্রী
Rajya Sabha Election 2023: পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই ফের ভোটের দামামা। রাজ্যসভার ছয় আসনে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের। আগামী ২৪ জুলাই রাজ্যসভার ভোট রয়েছে। ইতিমধ্যে সেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূলের পরিষদীয় দল।
বিধায়কদের নিয়ে বৈঠকও করা হয়েছে। তবে রাজ্যসভায় ( Rajya Sabha Election 2023) কাদের দল প্রার্থী করবে তা নিয়ে একটা জল্পনা ছিল। বেশ কয়েকটি নাম এবার বাদ পড়তে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সমস্ত জল্পনা খারিজ করেই প্রার্থী ঘোষণা শাসকদলের।

ঘোষণা অনুযায়ী এবারও প্রার্থী হচ্ছেন ডেরেকও ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন। দীর্ঘ প্রায় তিনবারের জন্যে মনোনয়ন দেওয়া হল তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রীকে। প্রকাশ চিক বরাইকে এবার রাজ্যসভার প্রার্থী করা হয়েছে। এবার তিনি প্রার্থী হবেন। এমনটাই গুঞ্জন। বিশেষ করে সামনেই লোকসভা নির্বাচন। উত্তরবঙ্গের রাজনীতির কথা মাথায় রেখেই চিন বরাইকে তৃণমূল রাজ্যসভার প্রার্থী করল বলেই মনে করা হচ্ছে।
তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলের নাম রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকাতে। অন্যদিকে তৃণমূলের সংখ্যালঘু মুখ হিসাবে সামিরুল ইসলামকে এবার রাজ্যসভায় পাঠাতে চায় তৃণমূল। আরও একটি রাজ্যসভার আসনে উপ নির্বাচন হবে। যদিও সেখানে প্রার্থী কে হবে তা স্পষ্ট করা হয়নি।
বলে রাখা প্রয়োজন, লুইজিনোহ ফেলিরোর রাজ্যসভার একটি আসন থেকে পদত্যাগ করেছিলেন। সেটি ফাঁকাই ছিল। তবে তাৎপর্যপূর্ণ ভাবে পুরানো সবাই জায়গা পেলেও সুস্মিতা দেব এবং শান্তা ছেত্রীদের নাম নেই তৃণমূলের প্রার্থী তালিকাতে। যদিও সুস্মিতা দেব এবং শান্তা ছেত্রীর নাম না থাকতে পারে বলে শোনা যাচ্ছিল।
We take great pleasure in announcing the candidatures of @derekobrienmp , @Dolasen7 , @Sukhendusekhar, @Samirul65556476 , @ChikPrakash , and @SaketGokhale for the forthcoming Rajya Sabha elections. May they persist in their dedication to serving the people and uphold Trinamool's…
— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2023
সেই জল্পনাই সত্যি হল। বলে রাখা প্রয়োজন, রাজ্যসভার ছয় আসনে জিততে মরিয়া তৃণমূল। যদিও শাসকদলের দাবি, ছয় আসনে জয় সময় অপেক্ষা। তবে তা নিশ্চিত করতে ইতিমধ্যে বিধায়কদের সঙ্গে বৈঠক করেছে শীর্ষ নেতৃত্ব। বলে রাখা প্রয়োজন, প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে বিধায়কদের স্বাক্ষর প্রয়োজন।
এক-একজন প্রার্থীর জন্য ১০ জন প্রস্তাবকের স্বাক্ষর প্রয়োজন। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই বিধায়কদের সঙ্গে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক হয়।












Click it and Unblock the Notifications