৯ অগাস্ট রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচন! প্রার্থী ঘোষণা এনডিএ-র

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচন হবে ৯ অগাস্ট। এমনটাই ঘোষণা করেছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকার এম বেঙ্কাইয়া নাইডু।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচন হবে ৯ অগাস্ট। এমনটাই ঘোষণা করেছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকার এম বেঙ্কাইয়া নাইডু। কংগ্রেস নেতা পিজে কুরিয়ানের রাজ্যসভার মেয়ার শেষ হয়েছে ২ জুলাই। এরপর থেকে পদটি শূন্য রয়েছে।

 ৯ অগাস্ট রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচন! প্রার্থী ঘোষণা এনডিএ-র

এদিকে এনডিএ-র তরফে জেডিইউ সাংসদ হরিবংশকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী করা হয়েছে বলে সূত্রের খবর।

ডেপুটি চেয়ারম্যান পদে জিততে গেলে ২৪৫ সদস্যের রাজ্যসভায় একজন প্রার্থীকে পেতে হবে কম করে ১২২ টি ভোট। রাজ্যসভায় বিজেডি সদস্য সংখ্যা ৯ জন। বিজেপির সদস্য রয়েছেন ৬৭ জন। কংগ্রেসের সদস্য রয়েছেন ৫১ জন। মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় শিবসেনার সদস্য সংখ্যা ৩।

রাজ্যসভার চেয়ারম্যান তথা উথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু শাসক ও বিরোধীদের কাছে ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে সর্বসম্মত প্রার্থী দাঁড় করানোর ব্যাপারে আহ্বান জানিয়েছেন।

এই নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হতে হবে ৮ অগাস্ট অর্থাৎ বুধবারের মধ্যে।

সংসদে বর্যাকালীন অধিবেশনের শেষ দিন হল ১০ অগাস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+