'পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত', মায়াবতী পদত্যাগকাণ্ডে নয়া মোড়
পদ্ধতিগত ভুলের কারণে সম্ভবত খারিজ হয়ে যেতে চলেছে বিএসপি সুপ্রিমো মায়াবতীর পদত্যাগপত্র। নিয়ম অনুযায়ী ইস্তফা পত্র এক বাক্য়ের হতে হয়, কিন্তু সেই নিয়ম মানেননি মায়াবতী।
পদ্ধতিগত ভুলের কারণে সম্ভবত খারিজ হতে চলেছে বিএসপি সুপ্রিমো মায়াবতীর পদত্যাগপত্র। মঙ্গলবারই রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারির কাছে ইস্তফা পাঠিয়ে দেন তিনি। কিন্তু সেই পদত্যাগপত্রে পদ্ধতিগত ভুল রয়েছে বলে জানা গিয়েছে। [আরও পড়ন : বক্তব্য শেষ করার সময় না পাওয়ায় ক্ষুব্ধ মায়াবতী, ইস্তফা দিলেন সাংসদপদ থেকে]

সংসদের নিয়ম অনুযায়ী,কোনও সদস্য পদ ছাড়তে চাইলে তাঁকে কোনও এক বাক্যে পদত্যাগপত্র লিখতে হয়। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্রে কোনও শর্ত বা পদ ছাড়ার কারণ উল্লেখ করা যাবে না। আর এই ভুলটাই করেছেন মায়াবতী। রাজ্যসভার অধ্যক্ষ হামিদ আনসারিকে পাঠানো ইস্তফাপত্রে তিনি পদত্যাগ করার কারণ বিস্তারিতভাবে লিখেছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, 'আমি যখন রাজ্যসভায় বলতে উঠি, তখন সরকারপক্ষ আমাকে বলতে বাধা দেয়, সরকারপক্ষের সদস্যরা উঠে দাঁড়িয়ে আমার কথা শেষ করতে দেয়নি। সরকারপক্ষের সদস্যের থামানোর পরিবর্তে আমাকেই থামিয়ে উপাধ্যক্ষ বলেন, আমার তিন মিনিট শেষ হয়ে গিয়েছে। কোন নিয়মে লেখা রয়েছে, একজন সাংসদ তিন মিনিটের বেশি বলতে পারবেন না। এটা ঠিক নয়।
পদ্ধতিগত এই ভুলের কারণেই সম্ভবত মায়াবতীর পদত্য়াগপত্র খারিজ হয়ে যেতে চলেছে। সেক্ষেত্রে তাঁকে নিয়ম মেনে নতুন করে ইস্তফাপত্র দিতে হবে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে। তবে ইস্তফাপত্র গৃহীত হওয়ার আগে পর্যন্ত যে কোনও সময় তা প্রত্যাহারও করে নেওয়া যায়। মায়াবতী কী করেন সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications