কৃষক আন্দোলনের জেরে রাজ্যসভায় বিরোধীদের প্রতিবাদের মুখে অধিবেশন মুলতুবি কিছুক্ষণের জন্য
কৃষক আন্দোলনের জের বাজেটের পরের দিনই গিয়ে পড়ল রাজ্যসভায়। আর বিরোধীদের প্রবল ক্ষোভের মুখে পড়ে আপাতত খনিকের জন্য মুলতুবি রয়েছে রাজ্যসভা। এদিন রাজ্যসভায় বিরোধীদলগুলি কৃষক আন্দোলন নিয়ে আলোচনা চেয়ে 'মোশন' এর পথ ধরে।

এদিকে, বিরোধীদের এই সোচ্চার দাবির মাঝে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সভাকে আশ্বস্ত করেন যে কৃষক আন্দোলন ইস্যুতে তাঁরা আলোচনার রাস্তায় হাঁটবেন। তবে রাজ্যসভায় এই আলোচনা আগামীকাল হবে। এরপরই সংসদের উচ্চকক্ষে শুরু হয়ে যায় ক্ষোভ বিক্ষোভ, বিরোধীরা কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। মুহূর্তে সভার মধ্যে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। প্রসঙ্গত, তিনটি কৃষি আইন গত বাদল অধিবেশেন সংসদে পাশ হয়। তারপর বাজেট অধিবেশন সেই নিয়ে সরগরম হতে শুরু করেছে।
প্রসঙ্গত, এদিন ১১:৩০ মিনিট পর্যন্ত রাজ্যসভা মুলতুবি করার বার্তা দেওয়া হয়েছে। এর আগে দিল্লি সিংঘু সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে তুমুল শোরগোল শুরু হয়। দিল্লি সীমান্ত কার্যত দুর্গে পরিণত হয়েছে। এমন অবস্থায় রাজ্যসভাতেও কষি আইনের বিরোধিতা করে প্রবল সমালোচনার রাস্তায় নামে বিরোধিরা। উল্লেখ্য,দিল্লি সীমান্ত কার্যত দুর্গে পরিণত হয়েছে। এমন অবস্থায় রাজ্যসভাতেও কষি আইনের বিরোধিতা করে প্রবল সমালোচনার রাস্তায় নামে বিরোধিরা।












Click it and Unblock the Notifications