দিল্লি বিস্ফোরণ নিয়ে রাজনাথের কড়া হুঁশিয়ারি: ‘দোষীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না’
মঙ্গলবার দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ির বিস্ফোরণে গভীরভাবে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আশ্বাস দিয়েছেন যে, এই মর্মান্তিক ঘটনার পিছনে যারা জড়িত তাদের খুব তাড়াতড়ি খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। রাজধানীতে 'দিল্লি প্রতিরক্ষা সংলাপ'-এ বক্তৃতা দিতে গিয়ে রাজনাথ সিং সোমবারের বিস্ফোরণে যারা নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে তার ভাষণ শুরু করেন। সোমবারের বিস্ফোরণে ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

রাজনাথ সিং বলেন, " দিল্লিতে কাল যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গিয়েছে এবং সেই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই।" তিনি জোর দিয়ে বলেন যে, সরকার এই ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন "আমি আমার দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনা হবে। দেশের শীর্ষস্থানীয় তদন্তকারী সংস্থাগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত শুরু করেছে। দায়ী ব্যক্তিদের কোনও ভাবেই রেহাই দেওয়া হবে না।
দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্তে দিল্লি পুলিশের সাথে একাধিক কেন্দ্রীয় সংস্থা সমন্বয় অব্যাহত রাখার পরই প্রতিরক্ষা মন্ত্রীর এইরকম বিবৃতি এসেছে। তদন্ত চলমান থাকার কারণে পুলিশ সিসিটিভি ফুটেজকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে পরীক্ষা করছে। তদন্তকারীরা সন্দেহভাজন গাড়ির গতিবিধি খুঁজে বের করেছেন এবং বিস্ফোরণের আগের ও পরের যোগাযোগ সংযোগগুলি পরীক্ষা করছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা যাচ্ছে যে বিস্ফোরণের কিছুক্ষণ আগে সন্দেহভাজন গাড়িটি লাল কেল্লার পার্কিং এলাকায় প্রবেশ করছে এবং বেরিয়ে যাচ্ছে। ফুটেজের মধ্যে চালককে একাই দেখা যাচ্ছে। দরিয়াগঞ্জের দিকে যাওয়ার পথটি এখন বিশেষ নজরদারির অধীনে রয়েছে এবং গাড়ির পুরো গতিবিধি জানার জন্য কাছাকাছি টোল প্লাজার ফুটেজ সহ ১০০ টিরও বেশি সিসিটিভি ক্লিপ পর্যালোচনা করা হচ্ছে।
ঐতিহাসিক লাল কেল্লা কমপ্লেক্সের কাছে ঘটে যাওয়া এই বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই জায়গাটি বর্তমানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার অধীনে রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নাগরিকদের আশ্বস্ত করেছেন যে তদন্তের ফলাফল খুব তাড়াতাড়ি জনসমক্ষে প্রকাশ করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications