দেশের তিন বাহিনীর সঙ্গে বৈঠক রাজনাথের! দিলেন সংরক্ষণ ইস্যুতে গুরুত্বপূর্ণ বার্তা

গোটা দেশে সেনাতে নিয়োগে Agnipath Scheme-লাঘু করা হয়েছে! আর এরপর থেকেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। দেশের একের পর এক রাজ্যে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। গত তিনদিন ধরে লাগাতার আন্দোলন চলছে। আজ শনিবারও সকাল থেকে একেবারে উত্তপ

গোটা দেশে সেনাতে নিয়োগে Agnipath Scheme-লাঘু করা হয়েছে! আর এরপর থেকেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। দেশের একের পর এক রাজ্যে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। গত তিনদিন ধরে লাগাতার আন্দোলন চলছে। আজ শনিবারও সকাল থেকে একেবারে উত্তপ্ত পরিস্থিতি।

ক্রমশ হাতের বাইরে যাচ্ছে পরিস্থিতি। এই অবস্থায় কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, আগামিদিনে পরিকল্পনাই বা কি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক রাজনাথ সিং।

জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী

জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী

অগ্নিগর্ভ অবস্থার মধ্যেই জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যেখানে তিনবাহিনীর প্রধানদেরই ডাকা হয়। ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিআর চৌধুরি, নৌসেনা প্রধান অ্যাডমিরল হরি কুমার এবং স্থলবাহিনীর তরফে জেনারেল বিএস রাজু এই বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, এই বৈঠকে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার পাশাপাশি Agnipath Scheme যাতে দ্রুত লাঘু করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 শান্ত করাটাই বড় চ্যালেঞ্জ কেন্দ্রের কাছে।

শান্ত করাটাই বড় চ্যালেঞ্জ কেন্দ্রের কাছে।

দেশজুড়ে চলা প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় ক্রমশ উত্তেজনা বাড়ছে। আর এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) তরফে জানানো হয়েছে, সিএপিএফ (CAPF) এবং অসম রাইফেলসের (Assam Rifles) নিয়োগ ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি শুক্রবার সকালেই বেশ কিছু পরিবর্তন আনা হয় যোজনাতে। আবেদনকারীদের বয়স ২৩ করা হয়। কিন্তু এরপরেও থাকছে না বিক্ষোভ। এই অবস্থায় পরিস্থিতি শান্ত করাটাই বড় চ্যালেঞ্জ কেন্দ্রের কাছে।

চিন্তা এবং আলোচনা করেই শুরু হয় পরিকল্পনা

চিন্তা এবং আলোচনা করেই শুরু হয় পরিকল্পনা

অগ্নিপথ যোজনার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠার পরেই রাজনাথ সিং বলেন, প্রাক্তন সেনা কর্তা এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এই যোজনা নিয়ে আসা হয়েছে। তবে তিনি বলেন, এই পরিকল্পনার বিপরীতে দুষ্টপ্রচার রাজনৈতিক কারণগুলো ছড়িয়ে পড়ে। তবে নয়া যোজনা নিয়ে দেশজুড়ে যে প্রতিবাদের ঝড় চলছে তাতে চরম অস্বস্তিতে বিজেপি সরকার। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি প্রধানমন্ত্রী মোদীর।

গুরুত্বপূর্ণ টুইট প্রতিরক্ষামন্ত্রকের

গুরুত্বপূর্ণ টুইট প্রতিরক্ষামন্ত্রকের

অন্যদিকে রাজনাথ সিংয়ের বৈঠকের পরেই প্রতিরক্ষামন্ত্রকের তরফে একটি টুইট করা হয়। যেখানে ভারতীয় ১০ শতাংশ সংরক্ষনের কথা বলা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রকের নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্যে মোট শূন্যপদের ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। এছাড়াও এই ১০ শতাংশ সংরক্ষন থাকবে উপকূলরক্ষী বাহিনী এবং প্রতিরক্ষামন্ত্রকের অসামরিক পদ এবং প্রতিরক্ষামন্ত্রকের অধীনে ১৬টি পাবলিক সেক্টরেও ১০ শতাংশের সংরক্ষনের নিয়ম বলবত থাকবে বলেই খবর। শুধু তাই নয়, এই সুবিধা বাস্তব করতে প্রয়োজনীয় নিয়োগের নিয়ম নীতিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে বলে জানানো হয়েছে ওই টুইটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+