খালিস্তানি গোষ্ঠী SFJ-র বিরুদ্ধে ব্যবস্থা নিক মার্কিন প্রশাসন, গ্যাবার্ডকে অনুরোধ রাজনাথ সিংয়ের
অজিত গোভেলের পর এবার প্রতিরক্ষামন্ত্রীর সাথে বৈঠক সারলেন তুলসী গ্যাবার্ড। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর তুলসী গ্যাবার্ড-এর মধ্যে বৈঠকে নিষিদ্ধ খলিস্তানি সংগঠন 'শিখস ফর জাস্টিস' (SFJ)-এর ভারতবিরোধী কার্যকলাপের বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপিত হয়েছে বলেই জানা যাচ্ছে।
দিল্লিতে তুলসী গ্যাবার্ডের সাথে সাক্ষাৎকালে রাজনাথ সিং ভারতের উদ্বেগ প্রকাশ করে বলেন, গুরপতবন্ত সিং পান্নুর নেতৃত্বাধীন SFJ ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যা ভারত-মার্কিন কৌশলগত সম্পর্কের জন্যও হুমকিস্বরূপ। তিনি মার্কিন প্রশাসনকে এই বেআইনি সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

গত বছরের নভেম্বরে মার্কিন প্রসিকিউটররা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে অভিযুক্ত করেন। মার্কিন বিচার বিভাগীয় কার্যালয় জানায়, ভারত সরকারের এক কর্মচারী এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে এই ব্যক্তিকে ভারতের গোয়েন্দা সংস্থা 'র'-এর একজন এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়।
পান্নুনের মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং ভারতে তিনি সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সন্ত্রাসী হিসেবে ঘোষিত।
গ্যাবার্ড আড়াই দিনের ভারত সফরে এসেছেন এবং সোমবার রাজনাথ সিং-এর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। আলোচনায় মূলত ভারত-মার্কিন কৌশলগত সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও তথ্য ভাগাভাগির মতো বিষয় গুরুত্ব পায়।
রাজনাথ সিং নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, "নয়াদিল্লিতে মার্কিন জাতীয় গোয়েন্দার ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের সাথে সাক্ষাৎ করতে পেরে খুশি। আমরা ভারত-মার্কিন অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা এবং তথ্য ভাগাভাগি সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি"।
প্রতিরক্ষা মন্ত্রকের মতে, দুই দেশের মধ্যে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও উদ্ভাবনে সহযোগিতার সুযোগ খোঁজা হয়েছে। এছাড়া, প্রতিরক্ষা সরবরাহ মজবুত করতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
তুলসী গ্যাবার্ড জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের সাথেও বৈঠক করেন এবং বিশ্বব্যাপী গোয়েন্দা প্রধানদের এক সম্মেলনে যোগ দেন। বৈঠকে, ভারত-মার্কিন গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
জাপান, থাইল্যান্ড ও ফ্রান্স সফরের অংশ হিসেবে তুলসী গ্যাবার্ড ভারত সফরে এসেছেন। এর আগে, গত মাসে ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল। আর এবার ভারত সফর সারছেন তুলসী গ্যাবার্ড।












Click it and Unblock the Notifications