ভারত-নেপাল সম্পর্ক নাক গলানো নিয়ে চিনকে পরোক্ষ হুঁশিয়ারি! কী বার্তা দিলেন রাজনাথ সিং?

ভারত-নেপাল সম্পর্ক সাধারণ নয়৷ বিশ্বে এমন কোনও শক্তি নেই যা এই সম্পর্ককে ভাঙতে পারে৷ 'রোটি-বেটি' দুই দেশের সম্পর্ককে বেঁধে রেখেছে৷ এদিন এমনই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ বিশেজ্ঞদের মতে চিনের নাম না করে পরোক্ষভাবে এই বার্তা দিয়ে রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী।

কালাপানি নিয়ে ভারত নেপাল বিবাদ

কালাপানি নিয়ে ভারত নেপাল বিবাদ

কিছুদিন আগেই ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত কালাপানি, লিপুলেখ পাস ও লিম্পিয়াধুরা এলাকাকে নিজেদের সীমানার অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল নেপাল। এরপর সেই মানচিত্রে সিলমোহর দেয় নেপালের পার্লামেন্ট। এই বিষয়ে ভার্চুয়াল সভা করে রাজনাথ সিং বলেন, 'ভারত ও নেপালের মধ্যে যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে৷'

আলোচনার বার্তা রাজনাথের

আলোচনার বার্তা রাজনাথের

প্রতিরক্ষামন্ত্রী জাহির করে বলেন, 'রাস্তা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র নেপালের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে ৷ লিপুলেখে বর্ডার রোড অর্গ্যানাইজেশন তরফে যে রাস্তা তৈরি করা হয়েছে তা ভারতের সীমান্তের ভিতরে রয়েছে৷'

ভারতের ভূখণ্ড-সহ নতুন মানচিত্র নেপালের

ভারতের ভূখণ্ড-সহ নতুন মানচিত্র নেপালের

এদিকে ইতিমধ্যেই নেপালের ভারতের ভূখণ্ড-সহ নতুন মানচিত্রে সিলমোহর দেয় নেপাল পার্লামেন্টের লোয়ার হাউজ৷ ভারতের তরফে এই মানচিত্রকে খারিজ করে বলা হয়েছে, এটি একটি 'ইউনিল্যাটরাল অ্যাক্ট৷' যার কোনও ঐতিহাসিক প্রমাণ নেই৷ ভারতের তরফে তিব্বত সীমান্তে লিপুলেখ ও উত্তরাখণ্ডের সংযোগকারী ৮০ কিলোমিটার রাস্তা উদ্বোধন করেছিল৷ তারপরই মে মাসে নতুন মানচিত্র প্রকাশ করা হয় নেপালের তরফে৷

রোটি-বেটির সম্পর্ক

রোটি-বেটির সম্পর্ক

রাজনাথ সিং বলেন, 'আমরা নেপালের সঙ্গে সামাজিক, ভৌগলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কে যুক্ত৷ নেপালের সঙ্গে আমাদের রোটি-বেটির সম্পর্ক৷ আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, নেপাল ও ভারতীয়দের মধ্যে কোনও তিক্ততা নেই৷ এটা একটা গভীর সম্পর্ক৷ আলোচনার মাধ্যমে ইস্যুগুলিকে আমরা সমাধান করে ফেলব৷'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+