'ভারতের সঙ্গে চিন আলোচনা খুব ইতিবাচক হয়েছে', রাজনাথের ফের শান্তিবার্তা
ভারতের চিনের সম্পর্ক অনেকটাই স্বস্তিদায়ক বলে এদিন মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, দুই দেশের মধ্যে সেনা স্তরে আলোচনা চলেছে গত ৬ জন। এরপর এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের তরফে বার্তা আসে।

রাজনাথ সিংয়ের তরফে বার্তা
রাজনাথ সিং এদিন জানান, চিন ভারত বৈঠক অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছে। আগামী দিনেও এমন ইতিবাচক ভাবনা চিন্তা এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

রাজনাথ সিংয়ের তরফে বার্তা
রাজনাথ সিং এদিন জানান, চিন ভারত বৈঠক অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছে। আগামী দিনেও এমন ইতিবাচক ভাবনা চিন্তা এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

রাজনাথের হুঁশিয়ারি
বৈঠককে ইতিবাচক বললেও, প্রতিরক্ষামন্ত্রী জানাতে ভোলেননি যে সীমান্তের বিষয়ে কখনওই দেশের গর্ব ক্ষুণ্ণ হতে দেবে না নরেন্দ্র মোদীর সরকার। তিনি জানান 'ভারত চিন খারাপ পরিস্থিতি বহুদিন ধরেই চলছে। আমি চাই তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক। '

চিনের বার্তা
এদিকে, ভারতের তরফে বক্তব্য স্পষ্ট করার পরই চিনের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক আলোচনায় তাঁরা রাজি। যাতে 'মতপার্থক্য , মতবিরোধ ও সংঘাতে না পৌঁছয়', তারজন্য চিন সচেষ্ট হবে। বিষয়টি সম্পর্কে চিনের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications