গালওয়ানে পিছু হটবে না ভারত! লাদাখ সীমান্তে দাঁড়িয়ে চিনকে 'ঝুঁকতে' বাধ্য করবে সেনা

গালওয়ান সীমান্ত থেকে সেনা অপসারণ করবে না ভারত৷ একমাত্র চিন নিজেদের সেনা সীমান্ত থেকে সরানো শুরু করলেই ভারত পদক্ষেপ করবে৷ শুক্রবার এমনই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তবে, সরকার আলোচনার মাধ্য়মে সমাধান সূত্র বের করার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী৷

পরিকাঠামো আরও উন্নত করছে সেনা

পরিকাঠামো আরও উন্নত করছে সেনা

পাশাপাশি সীমান্তে ভারতীয় সেনা তাদের পরিকাঠামো আরও উন্নত করছে বলে জানান তিনি৷ এর প্রধান কারণ হিসেবে রাজনাথ বলেন, চিনের তরফে সীমান্তে বেশকিছু পদক্ষেপ করা শুরু হয়েছে৷ শুক্রবার এক সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ বলেন, 'সেনা কমানোর কোনও প্রশ্নই ওঠে না৷ ভারত সীমান্ত থেকে সেনা সরাবে না, যতক্ষণ না চিন কোনও পদক্ষেপ করছে৷'

আলোচনার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না

আলোচনার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না

ওই সংবাদ মাধ্য়মের তরফে প্রকাশ করা তথ্য় অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সীমান্তে দুই দেশের সেনা যখন মুখোমুখি দাঁড়িয়ে থাকে, সেই পরিস্থিতিতে, আলোচনার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না৷ কোনদিন আলোচনা হবে তা আগে থেকে বলা যায় না বলে জানিয়েছেন রাজনাথ সিং৷

সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ

সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ

তবে, লাদাখ সীমান্তের সমস্যা নিয়ে ভারত ও চিন আলোচনার মধ্য়ে দিয়ে কোনও না কোনও সমাধান বের করবে বলেই আশা প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী৷ তবে, অরুণাচলপ্রদেশে চিনের লালফৌজ যে গ্রাম তৈরি করছে, সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন রাজনাথ সিং৷

ভারতও এলএসি বরাবার নির্মাণ কাজ শুরু করেছে

ভারতও এলএসি বরাবার নির্মাণ কাজ শুরু করেছে

তিনি বলেন, 'ওই গ্রামটি সীমান্ত লাগোয়া এবং অনেক বছর আগে থেকে তার পরিকাঠামো তৈরি করা হয়েছে৷' তবে, ভারতও এখন লাইন অফ অ্য়াকচুয়াল কন্ট্রোল বরাবার নির্মাণ কাজ শুরু করেছে৷ যাতে স্থানীয় বাসিন্দা সহ ভারতীয় সেনার কাছেও দ্রুত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া যায়৷ ভারত নিজেদের পরিকাঠামো দ্রুত উন্নত করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+