পাকিস্তান কেন 'প্রক্সি ওয়ার' এর দিকে ঝুঁকছে ! গোপন কথা ফাঁস করলেন রাজনাথ সিং
পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে এদিন বিশেষ প্যারাডে আমন্ত্রিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ফের একবার স্বভাবসিদ্ধ ভাষায় তোপ দাগেন পাকিস্তানের বিরুদ্ধে। নিজের একাধিক বক্তব্যে তিনি প্রসঙ্গ তোলেন পাকিস্তানের 'প্রক্সি ওয়ার' এর।

রাজনাথের তোপ
এদিন রাজনাথ সিং বলেন, 'পাকিস্তান সন্ত্রাসের দ্বারা প্রক্সি ওয়ার এ মদত দিচ্ছে। তবে আজ আমি সমস্ত দায়িত্ব নিয়ে বলতে পারি ওঁরা এভাবে জিততে পারবে না এই প্রক্সি ওয়ার। ' প্রসঙ্গত, পাকিস্তানের 'যুদ্ধ যুদ্ধ খেলা' চালু রেখে নেপথ্যে সন্ত্রাসবাদের প্রতি উস্কানিই উঠে আসে রাজনাথের বক্তব্যের নিশানায়।

১৯৪৮ থেকে ১৯৯৯ সালের যুদ্ধ নিয়ে কোন কথা জানান রাজনাথ
এদিন রাজনাথ সিং বলেন, ১৯৪৮ সাল থেকে ১৯৬৫ সাল, ১৯৭১, ১৯৯৯ সালের একটিও যুদ্ধ পাকিস্তান ভারতের সঙ্গে লড়ে জিতে নিতে পারেনি। প্রতিটি যুদ্ধেই তারা হেরেছে। আর এবার কোনও রকমের নিয়ম মাফিক যুদ্ধেই জেতেনি পাকিস্তান বলে দাবি করেন রাজনাথ।
|
কেন প্রক্সি ওয়ার -এর চেষ্টা? খোলসা করলেন রাজনাথ
এদিন দেশের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কোনও মতেই পাকিস্তান নিয়ম মাফিক যুদ্ধে জিততে পারবে না বলে , সন্ত্রাসবাদের সাহায্য নিয়ে কেবল প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে। আর এটা ইসলামাবাদের ব্যর্থতা আর দুর্বলতার ফসল বলে তিনি দাবি করেন।
|
ফের হুঙ্কার রাজনাথের
ফের একবার হুঙ্কারের সুরে রাজনাথ সিং বলেন, দেশের সর্বভৌমত্ব , নিরাপত্তা রক্ষা করতে আমরা ব্রতী। তবে কেউ যদি আমাদের দেশের মাটিতে সন্ত্রাসের ঘাঁটি গড়ে , তারা উপযুক্ত জবাব পাবে।

কাশ্মীর নিয়ে রাজনাথের বক্তব্য
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখবার সময় রাজনাথ সিং বলেন,' গত ৩০ থেকে ৩৫ বছরে একাধিক জঙ্গি হামলা হয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীরে। তবে আমি প্রশংসা করব আমাদের নিরাপত্তা বাহিনীর। আমা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ৩৭০ ধারা কাশ্মীর থেকে উঠে যাওয়ার পর জঙ্গি হামলা আগের তুলনায় অনেক কমে গিয়েছে।'












Click it and Unblock the Notifications