পুলওয়ামা হামলা নিয়ে তদন্ত হলে পদত্যাগ করতে হত রাজনাথ সিংকে! ফের মোদীকে নিশানায় বিস্ফোরক মালিক
ফের পুলওয়ামা হামলা নিয়ে সরব হলেন তৎকালীন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত হলে পদত্যাগ করতে হত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। মালিক আরও দাবি করেছেন, সেই ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে চুপ থাকতে বলেছিলেন।
রাজস্থানের আলওয়ারের বানসুরে একটি অনুষ্ঠানে সত্যপাল মালিক বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে আমাদের জওয়ানদের মৃতদেহ নিয়েই কার্যত লড়াই হয়েছিল। সেই ঘটনার কোনও তদন্ত হয়নি বলে দাবি করেছেন, সত্যপাল মালিক।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, তদন্ত হলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে পদত্যাগ করতে হত। এমন কী অনেক অফিসারকে হাজতবাসও করতে হত বলে মন্তব্য করেছেন তিনি। যা পুরোপুরি চাপা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সত্যপাল মালিক বলেছেন, ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই সময় প্রধানমন্ত্রী জিম করবেট ন্যাশনাল পার্কে শুটিং করছিলেন। খবর পাওয়া পরে তিনি (মোদী) বাইরে বেরিয়ে তাঁকে (সত্যপাল মালিক) ডেকেছিলেন। মালিকের দাবি তিনি সেই সময় বলেছিলেন, আমাদের ভুলের জন্য সেনাদের মৃত্যু হয়েছে। সেই সময় প্রধানমন্ত্রী তাঁকে চুপ করতে বলেন।
সত্যপাল মালিক আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন। তিনি বলেছেন আদানি মাত্র তিন বছরে সম্পদ তৈরি করেছে। সত্যপাল মালিক এর পরেই সংসদে রাহুল গান্ধীর কথা উল্লেখ করেন। প্রসঙ্গত রাহুল গান্ধী বলেছিলেন, আদানি ২০ হাজার কোটি টাকা পেয়েছে। কিন্তু কোথা থেকে এল এতো টাকা? এর জবাব প্রধানমন্ত্রী মোদী দিতে পারেননি, বলেছেন মালিক।

মালিক দাবি করেছেন, তিনি যখন গোয়ায় ছিলেন, সেই সময় সেখানকার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী মোদীর কাছে। এর পরেই তাঁকে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। মালিক দাবি করেছেন, তিনি নিশ্চিত আদানি মোদীর অধীনেই দুর্নীতি করে, একটি অংশ রেখে বাকিটা নিয়ে যায়।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সাধারণ জনগণের কাছে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছেন, তাঁকে (মোদী) আবার ভোট দিলেন কেউ আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না। এরপর তিনি ভোট দিতে দেবেন না। বলবেন, আমি প্রতিবারই জিতছি, তাহলে নির্বাচন করে খরচ কেন করবেন?
কাকতালীয়ভাবে সত্যপাল মালিক প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আওয়াজ তোলার পরে সিবিআই তাঁকে ডেকে পাঠায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকার সময় ২০১৮-র ২৩ অগাস্ট থেকে ২০১৯-এর ৩০ অক্টোবরের মধ্যে বিমা নিয়ে অনিয়মের অভিযোগে ডেকে পাঠানো হয়েছে সত্যপাাল মালিককে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications