পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত সেনার মরদেহে কাঁধ দিয়ে শ্রদ্ধা রাজনাথের, দেখুন ভিডিও

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত বীর জওয়ানদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বীর জওয়ানের কপিন বন্দি দেহে কাঁধ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত বীর জওয়ানদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বীর জওয়ানের কফিন বন্দি দেহে কাঁধ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শুধু তিনি নন, জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংও এক সিআরপিএফের মরদেহে কাঁধ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সেনার মরদেহে কাঁধ রাজনাথের

শুক্রবার দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক সেরে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন রাজনাথ সিং। তারপর বুদগামে গিয়ে নিহত জওয়ানদের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শুধু মালা আর ফুল দিয়েই শ্রদ্ধা নিবেদন করেননি মন্ত্রী, তিনি নিজে কফিনবন্দি দেহে কাঁধ লাগান।

অমর জওয়ানদের শ্রদ্ধা

অমর জওয়ানদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক, আর্মির উত্তরাঞ্চল কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং। তাঁরা অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন নিহত জওয়ানদের আত্মার উদ্দেশ্যে।

বীর জওয়ান অমর রহে

মন্ত্রী, সেনা অফিসাররা যখন বীর সেনানিদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছেন, তখনই সিআরপিএএফ ক্যাম্পের সেনারা স্লোগান তোলেন বীর জওয়ান অমর রহে। শ্রদ্ধায়-স্মরণে তাঁদের শেষযাত্রা সম্পন্ন হয়।

তোপের মুখে পাকিস্তান

এদিনই ৪৪ সেনা-জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। শুক্রবার পাকিস্তানের হাইকমিশনার সোহেল মেহমুদকে তলব করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের সচিব বিজয় গোখলে পাকিস্তান হাই কমিশনারের উদ্দেশ্যে জানান, অবিলম্বে জঙ্গি সংগঠন জঈশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সেনাদের শ্রদ্ধা জানিয়ে রাজনাথও দিলেন চরম বার্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+