শহিদ অগ্নিবীরদের নিয়ে মিথ্যা বলছেন রাজনাথ সিং! রাহুল গান্ধীর অভিযোগ নিয়ে সেনাবাহিনীর স্পষ্টীকরণ
বুধবার রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শহিদ অগ্নিবীরদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে মিথ্যা বলছেন। এর জন্য তিনি ক্ষমা চাওয়ার দাবিও জানান। নিজের অভিযোগের স্বপক্ষে তিনি শহিদ অগ্নিবীরের বাবার একটি ভিডিও শেয়ার করেছিলেন।
সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন শহিদ অগ্নিবীরদের পরিবার কিংবা নিকটাত্মীয়কে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। শেয়ার করা ভিডিওতে রাহুল গান্ধী শহিদ অগ্নিবীরের বাবার ভিডিও তুলে ধরেন। যেখানে শহিদ অগ্নিবীর অজয় কুমারের বাবা অভিযোগ করছেন, ছেলের মৃত্যুর পরে পরিবার এই ধরনের কোনও ক্ষতিপূরণ পায়নি।

রাহুল গান্ধীর অভিযোগ
রাহুল গান্ধী শহিদ অগ্নিবীর অজয় কুমারের বারার একটি ভিডি শেয়ার করে বলেছিলেন, ছেলের মৃত্যুর পরে ওই পরিবার কোনও অর্থ সাহায্য পায়নি। সেখানে রাহুল গান্ধী আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শহিদ অগ্নিবীরদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সংসদে মিথ্যা বলেছেন।
প্রসঙ্গত গত সোমবার রাষ্টপতির ভাষণের ওপরে ধন্যবাদ প্রস্তাবে রাজনাথ সিং বলেছিলেন, যেসব অগ্নিবীর নিজের জীবন দেয়, তাঁদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।
सत्य की रक्षा हर धर्म का आधार है!
— Rahul Gandhi (@RahulGandhi) July 3, 2024
लेकिन रक्षा मंत्री राजनाथ सिंह ने शहीद अग्निवीर के परिवार को सहायता मिलने के बारे में संसद में झूठ बोला।
उनके झूठ पर शहीद अग्निवीर अजय सिंह के पिता जी ने खुद सच्चाई बताई है।
रक्षा मंत्री को संसद, देश, सेना और शहीद अग्निवीर अजय सिंह जी के… pic.twitter.com/H2odxpfyOO
সেনাবাহিনী স্পষ্টীকরণ
তবে বুধবার রাতেই ভারতীয় সেনাবাহিনীর তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুল গান্ধীর অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, শষহিদ অগ্নিবীর অজয় কুমারের নিকটাত্মীয়কে ইতিমধ্যেই ৯৮.৩৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেখানে এও জানানো হয়েছে, এক্ষেত্রে বকেয়ার পরিমাণ এক লক্ষ টাকার মতো।
অগ্নিবীর প্রকল্পের বিধান অনুসারে প্রায় ৬৭ লক্ষ টাকার এক্স-গ্রাশিয়া এবং অন্য সুবিধাগুলি শীঘ্রই পুলিশ ভেরিফিকেশনের পরে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর পাবলিক ইনফর্মেশনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর অজয় কুমারের আত্মত্যাগকে স্যালুট করে। পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য করা হয়েছে বলেও ওই পোস্টে জানানো হয়।
*CLARIFICATION ON EMOLUMENTS TO AGNIVEER AJAY KUMAR*
— ADG PI - INDIAN ARMY (@adgpi) July 3, 2024
Certain posts on Social Media have brought out that compensation hasn't been paid to the Next of Kin of Agniveer Ajay Kumar who lost his life in the line of duty.
It is emphasised that the Indian Army salutes the supreme… pic.twitter.com/yMl9QhIbGM
রাহুল গান্ধীকে বিভ্রান্ত না করতে বলেছিলেন
কেন্দ্রীয় মন্ত্রী রাহুল গান্ধীকে সংসদকে বিভ্রান্ত না করতে বলেছিলেন। পাশাপাশি তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে বলেছিলেন, অগ্নিপথ প্রকল্প নিয়ে রাহুল গান্ধীর অভিযোগ গুলিকে বাতিল করতে। রাজনাথ সিং বলেছিলেন, অগ্নিবীর প্রকল্প চালু করার আগে ১৫৮ টি সংস্থার পরামর্শ নেওয়া হয়েছে। তারপর অনেক ভেবে চিন্তেই এই প্রকল্প আনা হয়েছে।
২০২২-এ অগ্নিবীর প্রকল্পের ঘোষণা
গত ২০২২-এর ১৪ জুন অগ্নিবীর প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। সেখানে ১৭ থেকে ২১ বছর বয়সীদের মাত্র চার বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগের ব্যবস্থা করা হয়। এর মধ্যে থেকে ২৫ শতাংশকে আরও ১৫ বছর চাকরিতে বজায় রাখার কথাও বলা হয়।












Click it and Unblock the Notifications