ডোকলাম ইস্যুতে মুখ খুলে চিনকে এই বার্তা দিলেন রাজনাথ সিং
টানা দুই মাস ধরে ডোকালাম ইস্যুকে কেন্দ্র করে সিকিম সীমান্তে চাপা উত্তেজনায় রয়েছে ভারত ও চিনের সেনাবাহিনী। এই ইস্যুতে ক্রমাগত যুদ্ধের উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে বেজিং।
টানা দুই মাস ধরে ডোকালাম ইস্যুকে কেন্দ্র করে সিকিম সীমান্তে চাপা উত্তেজনায় রয়েছে ভারত ও চিনের সেনাবাহিনী। এই ইস্যুতে ক্রমাগত যুদ্ধের উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে বেজিং। এমন এক অবস্থায় ডোকলাম ইস্যুতে মুখ খুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
ডোকলাম ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ' ডোকলামে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আমি আশাবাদী যে চিন খুব শিগগিরিই আলোচনার জন্য এগিয়ে আসবে।' উল্লেখ্য়, ভূটানের ভূখণ্ড ডোকলামে চিনা সেনার রাস্তা নির্মাণ নিয়ে বিরোধীতা করে ভারতীয় সেনা। আর তার জেরেই সিকিম সীমান্তে ইন্দো-চিন দুই তরফের সেনার মধ্যে চাপানোতর বাড়তে থাকে।

ঘটনার ক্রমপর্যায়ে চিন সীমান্তে ভারতের তরফে আরও বেশি সেনা জওয়ান মোতায়েন করা হয়। তবে সেনার সংখ্যা বাড়ানো হলেও ভারতের বিদেশমন্ত্রকের তরফেও বেজিং এর সঙ্গে আলোচনায় বসবার আশা প্রকাশ করা হয়।












Click it and Unblock the Notifications