পুলওয়ামা জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তান-আইএসআইয়ের অর্থ! বিস্ফোরক রাজনাথ
পুলওয়ামা জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে। শুধু এই অভিযোগ করেই ক্ষান্ত নন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
পুলওয়ামা জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে। শুধু এই অভিযোগ করেই ক্ষান্ত নন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এই জঙ্গি হামলার পিছনের রয়েছে পাকিস্তানের জোগানো অর্থ। অর্থাৎ শুধু মদত নয়, অর্থ দিয়েও জঙ্গি সংগঠনকে ভারতে হামলার জন্য প্রস্তুত করেছে পাকিস্তান। এর পিছনে রয়েছে আইএসআইয়ের অর্থও।

শুক্রবার শ্রীনগরে গিয়ে কফিন কাঁধে নিয়ে শহিদদের শেষ শ্রদ্ধা জানান রাজনাথ সিং। এরপর তিনি উচ্চপদস্থ বৈঠক করেন শ্রীনগরে। সেই বৈঠকে ছিলেন সিআরপিএফ, বিএসএফ, ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরাও। এরপরই সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান ও আইএসআইয়ের থেকে অর্থ নিয়ে জঙ্গিরা পুষ্ট হয়ে উঠছে।
তিনি অভিযোগ করেন, দেশের সম্প্রীতি ভাঙার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপের বিরুদ্ধে পুরো দেশ এক। দেশের সম্প্রীতি ভাঙতে পারবে না অশুভশক্তি। পুরো দেশ এর জবাব দেবে। তিনি বলেন, পাকিস্তানের অর্থ সাহায্যেই বাড়ূাড়ন্ত হচ্ছে জঙ্গিদের। সে জন্য পাকিস্তানকে বড়সড় মূল্য চোকাতে হবে।
এদিন কতকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কাশ্মীরে সেনা কনভয়ের যাতায়াতের সময়ে পথে কোনও সাধারণ গাড়ি ঢুকতে পারবে না। সেনা কনভয় গেলে অন্যান্য যানবাহনের যাতায়াত বন্ধ রাখা হবে। কনভয় পেরিয়ে গেলে তারপর সাধারণ গাড়ি যাতায়াত শুরু হবে। সেনা নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান রাজনাথ।












Click it and Unblock the Notifications