প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কী করতে চলেছেন কৃষকরা? রাজনাথ সিংয়ের দাবি ঘিরে জল্পনা

কৃষকরা দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানকে নষ্ট হতে দেবেন না। এমনটাই মনে করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ তাঁর বিশ্বাস, কৃষকরা ওইদিন তাঁদের কর্মসূচি নিয়ে গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করবেন৷ নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি৷

এখনও আলোচনায় ভরসা

এখনও আলোচনায় ভরসা

সেদিন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে কৃষকরা ট্রাক্টর নিয়ে মিছিল করে দিল্লিতে পৌঁছাবেন। ফলে সেদিন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে বিঘ্নিত না হয় সেই দিকে নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের। এই পরিস্থিতিতে রাজনাথ সিং আরও বলেন, 'আমরা কৃষকদের সঙ্গে সাত থেকে আটবার আলোচনায় বসেছি।'

কৃষি আইন কৃষকদের স্বার্থের কথা ভেবেই তৈরি

কৃষি আইন কৃষকদের স্বার্থের কথা ভেবেই তৈরি

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন রাজনাথ সিং। তিনি বলেন, 'আমাদের মতামত স্পষ্ট যে এই কৃষি আইন কৃষকদের স্বার্থের কথা ভেবেই তৈরি করা হয়েছে। একজন কৃষক হিসেবে আমি মনে করি, এই আইন কৃষকদের উপকারে আসবে। তবে তা সত্ত্বেও কৃষকদের কোনও সমস্যা থাকলে আইনের কোন ধারায় সংশোধন করা প্রয়োজন, তা তাঁরা সরকারকে জানাক।' সুপ্রিম কোর্টের তৈরি করা কমিটির সঙ্গে কৃষকরা আলোচনা করে নিজেদের সমস্য়ার কথা জানাক বলে ওই জানান তিনি।

সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল

সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল

প্রসঙ্গত আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের আগে, গত ৭ জানুয়ারি একটি অনুশীলন মিছিলের আয়োজন করে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি৷ দিল্লির সীমানায় সেই মিছিল করেন কৃষকরা৷ তবে, গতকাল সুপ্রিম কোর্ট নয়া কৃষি আইনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ একই সঙ্গে সরকারকে একটি কমিটি গঠন করে, আইনটি নিয়ে আলোচনা করে দু'মাসের মধ্য়ে একটি রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে৷

দিল্লির একাধিক প্রবেশপথে অবস্থান বিক্ষোভে বসেছেন কৃষকরা

দিল্লির একাধিক প্রবেশপথে অবস্থান বিক্ষোভে বসেছেন কৃষকরা

সেই কমিটিকে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের আপত্তি ও সমস্য়া সম্পর্কে জানতে বলেছে শীর্ষ আদালত৷ যে বৈঠক ১০ দিনের মধ্য়ে করার নির্দেশ দিয়েছে আদালত৷ গত ২৬ নভেম্বর থেকে দিল্লির একাধিক প্রবেশপথে অবস্থান বিক্ষোভে বসেছেন কৃষকরা৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+