রোহিঙ্গা সমস্যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, রাজনাথের সঙ্গে মুখ্যমন্ত্রীদের আলোচনা এই শহরে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার এই বৈঠক হতে চলেছে কলকাতায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার এই বৈঠক হতে চলেছে কলকাতায়। মূলত রোহিঙ্গা এবং সীমান্ত পাড়ের চোরাচালান নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

রোহিঙ্গা সমস্যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, রাজনাথের সঙ্গে মুখ্যমন্ত্রীদের আলোচনা কলকাতায়

দিল্লি নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করতে আসছেন রাজ্যে। অন্যদিকে, কলকাতায় আসছেন উত্তরপূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীরাও। রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশের সমস্যা ছাড়াও সীমান্ত পাড়ের চোরাচালান, জালনোট, ড্রাগ চোরাচালান নিয়েও মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বিশেষ করে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশের সমস্যা আলোচনায় উঠে আসবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।

বিজেপি ক্ষমতায় আসার পর এই ধরনের এটি চতুর্থ বৈঠক। বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এমন রাজ্যগুলিকে নিয়ে হচ্ছে এই বৈঠক। এর আগে, পাকিস্তান, চিন এবং মায়ানমার সীমান্তে থাকা রাজ্যগুলিকে নিয়ে তিনটি আলাদা বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারি হিসেব অনুযায়ী ভারতের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত প্রায় ৩৬ হাজার রোহিঙ্গা বসবাস করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+