'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির মুক্তিতে নিরাপত্তার আশ্বাস রাজনাথের
করন জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল' এর মুক্তি নিয়ে জটিলতা অনেকটাই কাটল। মুকেশ ভট জানিয়েছেন ছবিটির মুক্তির বিষয়ে সব রকম সাহয্য করবেন বলে আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং।
নয়াদিল্লি, ২০ অক্টোবর : করন জোহর পরিচালিত ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এর মুক্তি নিয়ে জটিলতা অনেকটাই কাটল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করে ছবি মুক্তির বিষয়ে কথা বলেন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন গিল্ড অফ ইন্ডিয়ার সভাপতি মুকেশ ভট সহ অন্যান্য প্রযোজকরা। [(ছবি) 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির ঘনিষ্ঠ দৃশ্যে কাঁচি সেন্সর বোর্ডের !]
দীর্ঘক্ষন তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকেশ ভট জানান, রাজনাথ সিং জানিয়েছেন ছবি মুক্তির ব্যাপারে তাদের সহ ধরনের সাহায্য করা হবে। এবং ছবি মুক্তির পরে নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করবে সরকার। [পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান না করন জোহর !]

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়। সাংবাদিকদের মাধ্যেমে তিনি দেশের শান্তি বজায় রাখার আবেদন জানানোর পাশাপাশি MNS সমর্থকদের আইন নিজেদের হাতে না তুলে নেওয়ার পরামর্শও দেন। উল্লেখ্য উরি হামলার পরে MSN কর্মী সমর্থকেরা দাবি তুলেছিলেন পাকিস্তানের অভিনেতাদের ভারত ছাড়তে হবে। পাশাপাশি যেহেতু করনের ছবিতে পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান অভিনয় করেছেন তাই এই ছবি হলে দেখানো হলে সেখানেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল MNS সমর্থকেরা। [(ছবি) অনুষ্কার জন্য অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির প্রচারে না ঐশ্বর্যর?]
আজকের বৈঠকের পরে মনে করা হচ্ছে হল মালিকদের সংগঠন গুলিও তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন। এর আগে হল মালিকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল, পাকিস্তানি অভিনেতাদের কোনও সিনেমা তারা হলে দেখাবেন না। কিন্তু আজকের বৈঠকের পরে হল মালিক সংগঠন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন বলেই মনে করা হচ্ছে। [(ভিডিও) অ্যায় দিল হ্যায় মুশকিল ট্রেলার : প্রেম, বিভ্রান্তি আর হৃদয় ভাঙার খেলায় ভরা বলিউডি কল্পচিত্র!]
কয়েকদিন আগেই করন জোহর ও একটি ভিডিও বার্তায় জানান, তাঁর কাছে দেশই আগে। তাই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কোনও পাকিস্তানি অভিনেতার সঙ্গে কাজ করবেন না বলেও করন জানিয়ে দেন। সূত্র মারফৎ জানা গিয়েছে আজকে বৈঠকে রাজনাথ সিং জানিয়েছেন, সিনমোটি যাতে বিনা বাধায় মুক্তি পায় তার জন্য সহযোগিতা করবে সরকার। প্রয়োজনে সিনেমা হল এবং সিনেমার সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীদেরও সুরক্ষার বন্দোবস্তও করা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications