মমতা-কেশরী সংঘাতে ক্ষুব্ধ কেন্দ্র, রাজনাথের ফোন, চাইলেন রিপোর্ট

বাদুড়িয়াকাণ্ডে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ফোন করে মুখ্য়মন্ত্রী ও রাজ্যপালকে বিরোধ মিটিয়ে নেওয়ার পরামর্শ রাজনাথ সিংয়ের।

বাদুড়িয়াকাণ্ডে এবার রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেইসঙ্গে রাজ্যপালের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলতে মমতা ও কেশরীনাথ ত্রিপাঠীকেও পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে পদের মর্যাদা রেখে কথা বলা উচিত বলে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়েছেন রাজনাথ সিং।

মমতা-কেশরী সংঘাতে ক্ষুব্ধ কেন্দ্র, রাজনাথের ফোন, চাইলেন রিপোর্ট

গত সোমবার থেকে গোষ্ঠীসংঘর্ষের জেরে শিরোনামে উঠে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধাসামরিক বাহিনী পাঠিয়েছে কেন্দ্র। এরইমধ্যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সংঘাত প্রকাশ্যে চলে এসেছে। সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের সমালোচনায় মুখর হয়েছেন মমতা। বিকেলেই পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে রাজভবনের পক্ষ থেকেও। এসবের মধ্যেই বুধবার বাদুড়িয়াকাণ্ডের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পরিস্থিতির ওপর নজর রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং।

বুধবার আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ফোন করেন রাজনাথ সিং। দু'জনকেই নিজেদের মধ্যে বিরোধী মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা ও রাজ্য়পাল দুজনকেই তিনি বলেন, আপনাদের মধ্য়ে সংঘাত অভিপ্রেত নয়, কথা বলে বিরোধ মিটিয়ে নিন।

বাদুড়িয়ার ঘটনার রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মমতা- রাজ্যপাল সংঘাতে ক্ষোভপ্রকাশ মমতা- রাজ্যপালকে ফোন রাজনাথ সিংয়ের নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে নেওয়ার পরামর্শ রাজনাথের রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে নালিশ তৃণমূলের

অপরদিকে বুধবারই রাজ্যপালকে আক্রমণ করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন বলে মন্তব্য করার পাশাপাশি গোটা বিষয়ে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানিয়ে রাষ্ট্রপতিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+