দেশে বিক্ষোভ–প্রতিবাদের মাঝে কেন্দ্রের অগ্নিপথ স্কিমকে সমর্থন করে টুইট রাজনাথ–অমিত শাহের
দেশে বিক্ষোভ–প্রতিবাদের মাঝে কেন্দ্রের অগ্নিপথ স্কিমকে সমর্থন করে টুইট রাজনাথ–অমিত শাহের
ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য কেন্দ্র সরকারের অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে ইতিমধ্যেই দেশে প্রতিবাদের আগুন জ্বলছে। তারই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁদের নীরবতা ভাঙলেন এই 'রূপান্তরমূলক' প্রকল্পকে সমর্থন করে।

প্রকল্পকে সমর্থ দুই কেন্দ্রীয় মন্ত্রীর
টুইট করে অমিত শাহ জানিয়েছেন যে এই উদ্যোগ দেশের যুবকদের সহায়তা করবে দেশের সেবা করার জন্য এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। টুইটে শাহ বলেন, 'এই সিদ্ধান্ত থেকে বৃহৎ আকারের যুব সমাজ এর সুবিধা পাবে এবং এই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে তাঁরা দেশসেবার পথে এগিয়ে যাবে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিকে।' অন্যদিকে রাজনাথ সিং জানিয়েছেন যে কোভিড-১৯ মহামারির কারণে গত দুই বছরে কোনো নিয়োগ না হওয়ায় ২৩ বছর বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনাথ সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেছে, 'গত দু'বছর যাবৎ সেনাবাহিনীতে কোনও নিয়োগ প্রক্রিয়া না থাকায় দেশের যুব সমাজ কোনও সুযোগ পায়নি। যে কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হবে। তবে এটি এককালীন শিথিলকরণ।'

দেশে জ্বলছে আগুন
কেন্দ্রের এই অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে ব্যাপকভাবে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছে তরুণরা। তেলঙ্গানার সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে দোকানপাট ভাঙচুর করা হয় এবং ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গিয়েছে। জুনপুর ও আমেঠিতে বিক্ষোভকারীরা হাইওয়ে অভরোধ করে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। বারাণসীতেও এই প্রকল্প নিয়ে হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গিয়েছে।

মোদীকে কটাক্ষ রাহুল গান্ধীর
এই বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। রাহুল গান্ধী মোদীকে কটাক্ষ করে বলেন, 'দেশের মানুষ কী চান সেটা বুঝতে পারেন না প্রধানমন্ত্রী কারণ তিনি তাঁর বন্ধুদের কন্ঠস্বর ছাড়া আর কিছুই শুনতে পান না।' রাহুল গান্ধী আরও বলেন, 'অগ্নিপথ-তরুণরা প্রত্যাখাত করেছে, কৃষি আইন-কৃষকরা প্রত্যাখাত করেছে, নোটবন্দী-অর্থনীতিবিদরা মেনে নেননি, জিএসটি-ব্যবসায়ীদের দ্বারা প্রত্যাখাত।'

অগ্নিপথ প্রকল্প কী
প্রসঙ্গত, দেশের সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম এনেছে সরকার। এই নতুন স্কিমের নাম রাখা হয়েছে অগ্নিপথ। কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পটি দেশের যুবকদের কথা ভেবেই শুরু করা হয়েছে। এই স্কিমের আওতায় যুবকদের ৪ বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে। এর সঙ্গেও রয়েছে আরও সুবিধা। এবার থেকে ১০০ শতাংশ আবেদনকারী স্বেচ্ছাসেবক রূপে বাহিনীতে কাজ করতে পারবে যুবকরা। রাজনাথ সিং জানিয়েছেন, দেশের নিরাপত্তা জোরদার করতেই নতুন এই পরিকল্পনার দিকে হেঁটেছে সরকার। কিন্তু এই প্রকল্প ঘোষণার পর থেকেই দেশজুড়ে যুবসমাজ বিক্ষোভে সামিল হয়েছে।












Click it and Unblock the Notifications