'৫৬ নয়, ৬৫ ইঞ্চি ছাতি মোদীর', ঝাড়খণ্ডের জনসভায় বললেন রাজনাথ

'৫৬ নয়, ৬৫ ইঞ্চি ছাতি মোদীর', ঝাড়খণ্ডের জনসভায় বললেন রাজনাথ

৫৬ নয়, ৬৫ ইঞ্চি ছাতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমনই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ঝাড়খণ্ড নির্বাচনের প্রচারে গিয়ে এক জনসভায় রাজনাথ বলেন, "মানুষে বলে যে মোদীর ছাতি ৫৬ ইঞ্চি। তবে আমার মনে হয় তাঁর ছাতি ৫৬ নয় বরং ৬৫ ইঞ্চির। নিশ্চিত ভাবে তাঁর ছাতি মাপার সময় কোনও ভুল হয়েছিল।"

৩৭০ ধারা নিয়ে হুঙ্কার রাজনাথের

৩৭০ ধারা নিয়ে হুঙ্কার রাজনাথের

নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টি তুলে ধরেন রাজনাথ সিং। তিনি বলেন, "আমরা যখন সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করি, তখন কোনও বিলম্ব না করেই আমরা আমাদের প্রতুশ্রুতি মতো জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা ও ৩৫এ প্রত্যাহার করি। এখন ভারতে আর দুটি পৃথক সংবিধান নেই। জম্মু ও কাশ্মীরের আলাদা কোনও পতাকা থাকবে না।"

'রামমন্দির তৈরি হবে অযোধ্যাতেই'

'রামমন্দির তৈরি হবে অযোধ্যাতেই'

এরপর রামমন্দির প্রসঙ্গ তোলেন রাজনাথ সিং। তিনি বলেন, "অযোধ্যায় রামমন্দির তৈরির সব বাধা দূর হয়েছে। রামমন্দির তৈরি করা থেকে কোনও শক্তি এখন আমাদের আটকাতে পারবে না।" এরপরই সভায় উপস্থিত মানুষ জয় শ্রী রাম স্লোগান দিতে শুরু করে।

রাফাল নিয়ে বিরোধীদের অভিযোগ খারিজ

রাফাল নিয়ে বিরোধীদের অভিযোগ খারিজ

পাশাপাশি বিজেপিকে দুর্নীতি বিরোধী দল আখ্যা দিয়ে রাফাল প্রসঙ্গে সুপ্রিমকোর্টের ক্লিনচিটকে হাতিয়ার করেন। রাফালের প্রশংসা করে রাজনাথ বলেন, "এখন আর জঙ্গি মারতে পাকিস্তানে ঢুকতে হবে না। ভারতের আকাশসীমায় থেকেই আমরা এই কাজ করতে পারব। আর আমাদের দেশ এই শক্তি অর্জন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+