লাদাখ সংঘাতের আবহে 'প্রস্তুত থাকার' বার্তা রাজনাথের! বায়ুসেনাকে বড় নির্দেশ
লাদাখ সংঘাতের আবহে 'প্রস্তুত থাকার' বার্তা প্রতিরক্ষামন্ত্রীর! বায়ুসেনাকে বড় নির্দেশ
চিনের সঙ্গে সংঘাতের আবহে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবার বায়ুসেনাকে দিলেন বড়সড় বার্তা। পূর্ব লাদাখে ইতিমধ্যেই বায়ুসেনার একাধিক অস্ত্র মোতায়েন হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে রাজনাথ সিং কী জানিয়েছেন, দেখে নেওয়া যাক।

রাজনাথের বড় বার্তা
এদিন বায়ুসেনার প্রতি বার্তায় রাজনাথ সিং জানিয়েছেন, বায়ুসেনা যেন যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। এদিন, তিনদিনের কমান্ডার কনফারেন্সের উদ্বোধন করে রাজনাথ সিং এমন বার্তা দেন।

রাজনাথ ও এয়ারস্ট্রাইক
এদিন বায়ুসেনাকে তাঁর উজ্জ্বল দিকের বিভিন্ন ঘটনা তুলে ধরে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন রাজনাথ সিং। তিনি এদিন বায়ুসেনাকে স্মরণ করিয়ে দেন পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অসামান্য এয়ার স্ট্রাইকের কথা।

রাফায়েল ও কন্ফারেন্স
উল্লেখ্য, আর কয়েকদিনের মাথাতেই ভারতে আসছে রাফায়েল। রাফায়েলের ভারত আগমনের আগে বায়ুসেনার এই কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিনের লাদাখ আগ্রাসনের পরিস্থিতিতে বায়ুসেনার বৈঠক কূটনৈতিকভাবে চিনকে চাপে রাখবে বলে মনে করা হচ্ছে।

সমরসজ্জায় ভারত
ভারতে ঢুকছে চারটি আরও 'সাব কিলার পি -৮আই'।যার দ্বারা ভারত মহাসাগর এলাকায় ভারতের প্রতিরক্ষা আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। ইলেকট্রনিক জ্যামিং সহ শত্রু শিবিরের সাবমেরিনে নজরদারির মতো একাধিক বিষয়ে পারদর্শী এই অস্ত্র এবার চিনের বুকে কাঁপুনি ধরাতে বাধ্য হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications