বিজেপির মোক্ষম ধাক্কা কংগ্রেসকে, গান্ধী পরিবার ঘনিষ্ঠ তিনবারের সাংসদের যোগ পদ্মশিবিরে

নেহরু-গান্ধী পরিবারের ঘনিষ্ঠ রাজকুমারী রত্ন সিংহ কংগ্রেস ছাড়লেন। তিনি কংগ্রেসকে ধাক্কা দিয়ে যোগদান করলেন বিজেপিতে।

নেহরু-গান্ধী পরিবারের ঘনিষ্ঠ রাজকুমারী রত্ন সিংহ কংগ্রেস ছাড়লেন। তিনি কংগ্রেসকে ধাক্কা দিয়ে যোগদান করলেন বিজেপিতে। ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৯ সালে প্রতাপগড় লোকসভা আসন থেকে তিনি কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন। রত্না সিংহ প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী রাজা দীনেশ সিংয়ের মেয়ে। এই দীনেশ সিং উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার কলাকঙ্কর এস্টেটের প্রাক্তন শাসক ছিলেন।

প্রতিষ্ঠাতা পরিবারে ভাঙন কংগ্রেসে

প্রতিষ্ঠাতা পরিবারে ভাঙন কংগ্রেসে

ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রাজা রামপাল সিংহের পরিবারের সদস্য রত্না সিং। তিনি কংগ্রেসের টিকিটে ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে হেরেছিলেন বিজেপির প্রার্থীর কাছে।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ

প্রতাপগড় সদর বিধানসভা কেন্দ্রের একটি নির্বাচনী সমাবেশে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন। ওই সমাবেশেই তিনি যোগ দেন বিজেপিতে। আগামী সপ্তাহে ওই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত তার আগে হাজারো সমর্থক নিয়ে তিনি যোগ দিলেন গেরুয়া পার্টিতে।

প্রিয়াঙ্কার কমিটিতে উপেক্ষিত

প্রিয়াঙ্কার কমিটিতে উপেক্ষিত

সম্প্রতি কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য কংগ্রেস কমিটি পুনর্গঠন করেন। এই কমিটিতে রত্না সিংহ ছিলেন উপেক্ষিত। ইউপি কংগ্রেসের এক প্রবীণ নেতা রত্না সিংহের প্রতি এই অবমাননা দেখে ক্ষোভ প্রকাশও করেছিলেন। উল্লেখ্য, প্রিয়াঙ্কা নতুন প্রদেশ কংগ্রেস কমিটিতে প্রবীণ নেতাদের 'উপদেষ্টা কমিটির' সদস্য করা হয়েছিল এবং তরুণ ও তাজা মুখকে অগ্রাধিকার দিয়েছিলেন।

গান্ধী পরিবার ঘনিষ্ঠদের বিজেপি যোগ

গান্ধী পরিবার ঘনিষ্ঠদের বিজেপি যোগ

এর আগে গান্ধী পরিবারের আরও দুই ঘনিষ্ঠ ও অনুগত সৈনিক রায়বরেলির কংগ্রেস বিধায়ক অদিতি সিং ও কংগ্রেসের সিনিয়র নেতা এবং গাঁধী পরিবারের আরেক অনুগত আমেথির সঞ্জয় সিংহও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। রাজপরিবারের সদস্যর এভাবে দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কয়েকমাস পরেই রত্না সিং পার্টি পরিবর্তন করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+