ক্যাগ প্রধান হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষি
কম্প্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেলের পদ পেলেন আইএএস রাজীব মেহঋষি।
স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবের পদে দায়িত্বভার পালনের পর এবার কম্প্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেলের পদ পেলেন আইএএস রাজীব মেহঋষি। এদিন কেন্দ্র সরকারের তরফে তাঁর নাম ঘোষণা হয়েছে। আগামী ২৩ তারিখ বর্তমান ক্যাগ প্রধান শশীকান্ত শর্মা অবসর নিলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এর পাশাপাশি সুনীল অরোরাকে নির্বাচনী কমিশনার হিসাবে নির্বাচিত করা হয়েছে।

এনডিএ সরকারের আমলে প্রথম স্বরাষ্ট্র সচিব হিসাবে দুই বছরের দায়িত্বভার সামলে অবসর নিলেন মেহঋষি। এর আগে অনিল গোস্বামী ও এলসি গোয়েল কেউ নিজেদের সময় পূর্ণ করতে পারেননি।
আএএস রাজীব মেহঋষি রাজস্থান ক্যাডারের অফিসার। ২০১৪ সালে রাজস্থানের মুখ্য সচিব ছিলেন তিনি। পরে নরেন্দ্র মোদীর কথায় কেন্দ্রের কাজে যোগ দেন। প্রথমে অর্থ মন্ত্রকের সচিব থাকার পরে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবের দায়িত্ব পান মেহঋষি।
রাজীব মেহঋষির ডেপুটি হিসাবে তিনজনকে নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন অশ্বিনী অত্রী, অনিতা পট্টনায়েক ও রঞ্জন কুমার ঘোষ।












Click it and Unblock the Notifications